নায়ক ফারুকের জন্মদিন আজ

নেতা ও অভিনেতা দুই ছিলেন ফারুক। ছিলেন বীরমুক্তিযোদ্ধাও। দেশের মানুষের সেবা করার জন্য জাতীয় নির্বাচনে অংশ নিয়ে হয়েছিলেন সংসদ সদস্য। তবে সবার আগে বলতে হবে তার অভিনয়ের কথা। অসাধারণ এই অভিনেতা জিতেছিলেন সাধারণের মন। হয়ে উঠেছিলেন অনন্য সাধারণ। আজ (১৮ আগস্ট) এ অভিনেতার জন্মদিন। ১৯৪৮ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি।

ঢালিউডে ফারুকের পরিচয় ছিল ‘মিয়াভাই’। শ্রদ্ধায় ভালোবাসায় এই নামে সম্বোধন করতেন সবাই। আসল নাম আকবর হোসেন পাঠান ফারুক। ২০১৬ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ছয়দফা আন্দোলনের পর আমি ওয়ান্টেড ছিলাম, যে কারণে নাম দিয়েদিল ফারুক। ওরা বলল, এই নামে তোমাকে প্রথমে কেউ ধরবে না। দ্বিতীয়ত, চলচ্চিত্রের নামগুলো ছোট হলে ভালো হয়, সুন্দর হয়, যেমন উজ্জ্বল, ফারুক, রাজ্জাক, আলমগীর, শাবানা। এ রকম ছোট নাম হলে মানুষের কাছে সহজে পৌঁছে যাওয়া যায়।’ ফারুক সত্যিই মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন।

মুক্তিযুদ্ধের পরপরই ‘জলছবি’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় নায়ক ফারুকের অভিষেক। তার অভিনীত শতাধিক সিনেমার সিংহভাগই ব্যবসাসফল। স্বাধীন বাংলাদেশের সিনেমার ইতিহাসে প্রায় সব শ্রেণির মানুষের গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন এই নায়ক। তিনি যেসব সিনেমার মাধ্যমে ‘নায়ক’ হিসেবে জনপ্রিয় হয়েছেন সেগুলোর মধ্যে রয়েছে, ‘আবার তোরা মানুষ হ’, ‘সুজন সখী’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘নয়নমণি’, ‘সূর্যগ্রহণ’, ‘আলোর মিছিল’, ‘লাঠিয়াল’, ‘সারেং বৌ’, ‘সাহেব’, ‘লাঠিয়াল’, ‘মিয়া ভাই’ উল্লেখযোগ্য।

ফারুক অভিনীত অধিকাংশ চরিত্রই এ দেশের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করতো। সেই সময়ের গ্রামীণ অর্থনীতিনির্ভর বাংলাদেশের গ্রামীণ তরুণ-যুবকের চরিত্রে অভিনয় করতেন তিনি। তার সিনেমা দেখে সেই সময়ের যুবকেরা উদ্দীপ্ত হতো। পেত সমাজ ও দেশ গড়ার প্রেরণা। সেই সঙ্গে সমাজের বিভিন্ন অসঙ্গতির গল্পে ফারুক প্রতিবাদী যুবক হয়ে ধরা দিয়েছেন। ফলে মানুষের হৃদয়ে সহজেই প্রবেশ করতে পেরেছিলেন তিনি।

ফারুক অভিনীত ‘নয়নমণি’, ‘সুজন সখী’ ‘গোলাপী এখন ট্রেনে’ সিনেমাগুলোতে তাকে দেখা গেছে প্রতিবাদী চরিত্রে। অনিয়মের বিরুদ্ধে গর্জে উঠেছেন তিনি। এ কারণে তার সিনেমাগুলো সাধারণ দর্শককে টেনে নিয়ে যেত প্রেক্ষাগৃহে।

‘মিয়া ভাই’ সিনেমার পর তিনি সবার মিয়া ভাই হয়ে যান। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হওয়ার পর দেশের অনেক পরিবর্তন আসতে শুরু করে। চলচ্চিত্রেও এর ব্যতিক্রম হয়নি। যুদ্ধবিধ্বস্ত স্বাধীন দেশের অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে সঙ্গে উন্নত সংস্কৃতির পরিবেশ তৈরির গুরুত্ব দেখা দেয়। এতে এগিয়ে আসেন মুক্তিযোদ্ধারা। তাদের অন্যতম ছিলেন নায়ক ফারুক।

ফারুকের প্রথম সিনেমা ‘জলছবি’তে তার বিপরীতে নায়িকা ছিলেন কবরী। দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলে ছবিটি। ১৯৭১ সালে মুক্তি পায় সেটি। এরপর ১৯৭৩ সালে খান আতাউর রহমানের ‘আবার তোরা মানুষ হ’ ও ১৯৭৪ সালে নারায়ণ ঘোষ মিতার ‘আলোর মিছিল’ নামের দুটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয় করেন তিনি।

অন্যদিকে ১৯৭৫ সালে গ্রামীণ পটভূমিতে নির্মিত তার অভিনীত ‘সুজন সখী’ ও ‘লাঠিয়াল’ সিনেমাদুটি ব্যবসাসফল হয়। ‘লাঠিয়াল’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

সংসদ সদস্য হওয়ার পর ২০২১ সালের মার্চ মাসের প্রথম দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান ফারুক। পরীক্ষায় তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর মস্তিষ্কেও সংক্রমণ ধরা পড়ে। আট বছর ধরে ওই হাসপাতালে চিকিৎসা চলছিল তার। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসা ব্যর্থ করে ২০২৩ সালের ১৫ মে তিনি মারা যান।

ফারুকের জন্ম মানিকগঞ্জের ঘিওরের একটি গ্রামে। বাবা আজগার হোসেন পাঠানের ছিল পাঁচ মেয়ে ও দুই ছেলে। ফারুক ছিলেন দুই ভাইয়ের মধ্যে ছোট। ফারুক বেড়ে উঠেছেন পুরান ঢাকায়।

  • Related Posts

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্ন তুলেছেন, বিগত স্বৈরাচারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে থেকে স্বৈরাচারীরা দেশে অরাজকতা উসকে দিচ্ছে কি না। বিভ্রান্তি ছড়িয়ে কেউ…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    দেশে চলমান জ্বালানি (বিদ্যুৎ-গ্যাস) সংকটে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি