সৌদি সুপার কাপ রোনালদোকে কাঁদিয়ে আবারও চ্যাম্পিয়ন আল হিলাল

২০২২ সালের ৩০ ডিসেম্বর ফুটবলের ইতিহাসের সর্বোচ্চ বেতনে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরই মধ্যে সৌদিতে দেড় মৌসুম পার করে ফেলেছেন পর্তুগিজ তারকা। এখনো জিততে পারেননি কোনো শিরোপা। এবার আরও একটি শিরোপা হাতছাড়া হলো রোনালদোর।

রোনালদোকে কাঁদিয়ে আরও একবার সৌদি সুপার কাপের চ্যাম্পিয়ন হয়েছে আল নাসর। গতকাল শনিবার প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে রোনালদোদের ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আল হিলাল। অথচ কত স্বপ্ন নিয়ে ম্যাচের প্রথম গোল করে আল নাসরকে এগিয়ে দিয়েছিলেন রোনালদো।

বিরতিতে যাওয়ার আগে (৪৪ মিনিটে) গোল করেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা রোনালদো। তাকে অ্যাসিস্ট করেন আব্দুলরহমান গরিব। কিন্তু ৩৯ বছর বয়সী তারকা রোনালদোর চোখ পানিতে ছলছল হয়ে ওঠে দ্বিতীয়ার্ধে আল হিলালের ১৭ মিনিটের ঝড়ে।

৫৫ মিনিট থেকে ৭২ মিনিট পর্যন্ত ৪ গোল করে আল হিলাল। বলতে গেলে দুই সার্বিয়ান তারকাই রোনালদোর স্বপ্ন ধুলিস্মাৎ করে দেন। ৫৫ মিনিটে গোল করেন আল হিলালের সার্বিয়ান মিডফিল্ডার সার্জেজ মিলিনকোভিক-সাভিক। এতে ১-১ সমতায় ফেরে আল হিলাল।

এরপর ৬ মিনিটের মধ্যে আল হিলালের হয়ে দুটি গোল করে বসেন আরেক সার্বিয়ান আলেকসান্ডার মিত্রোভিক। ৬৩ ও ৬৯ মিনিটে গোল করেন তিনি। এতে ব্যবধান দাঁড়ায় ৩-১। ৭২ মিনিটে ব্যবধান ৪-১ করেন আল হিলালের ম্যালকম। এতে রোনালদোর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়।

গোল উৎসবে মেতে টানা দ্বিতীয়বারের মতো সুপার কাপের শিরোপা জিতলো আল নাসর। সবমিলিয়ে সৌদি সুপার কাপে এটি তাদের পঞ্চম শিরোপা। প্রতিযোগিতাটির সবচেয়ে সফল দলও আল হিলাল। আর তিনটি শিরোপা জিতে দ্বিতীয়স্থানে আছে আল নাসর।

গেল মৌসুমে আল নাসরকে হারিয়ে সৌদি কিংস কাপ ও সৌদি প্রো লিগের শিরোপাও জিতেছিল আল হিলাল।

  • Related Posts

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেটা নিশ্চিত করা, লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখা এবং গ্রাম-শহরে বিদ্যুৎ বৈষম্য কমাতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  বৃহস্পতিবার (২৩ এপ্রিল)…

    Continue reading
    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন। বুধবার (২২ এপ্রিল) তিনি দেশে ফেরেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে…

    Continue reading

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    নিউজিল্যান্ডের বিপক্ষে এক যুগ পর বাংলাদেশের সিরিজ জয়

    নিউজিল্যান্ডের বিপক্ষে এক যুগ পর বাংলাদেশের সিরিজ জয়

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা

    তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা