টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড গড়ে প্রোটিয়াদের হারাল ভারত

টি-টোয়েন্টিতে এক বছরে সবচেয়ে বেশিবার ২০০ বা তার বেশি রান করার রেকর্ড আগে থেকেই যৌথভাবে ছিল ভারতের দখলে। এবার এককভাবে এই রেকর্ড নিজেদের দখলে নিল ভারত। বুধবার (১৩ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে ২১৯ রানের পুঁজি পায় ভারত। জবাবে ৭ উইকেট হারিয়ে ২০৮ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। ফলে ১১ রানে জয়ে চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই সঞ্জু স্যামসনকে হারায় ভারত। তবে এরপর তিলক বর্মাকে নিয়ে ১০৭ রানের জুটি গড়েন অভিষেক শর্মা। অভিষেক ৫০ রান করে আউট হলেও একপ্রান্তে নিজের দাপট চালিয়ে যান তিলক।

শেষ পর্যন্ত ৫৬ বলে ১০৭ রানে অপরাজিত থাকেন তিলক। তার ইনিংসটি ছিল ৮টি চার এবং ৭টি ছক্কায় সাজানো। শেষ দিকে রমনদীপ সিংয়ের ৬ বলে ১৫ রানের ইনিংস ভারতকে বিশাল পুঁজি এনে দিতে সাহায্য করে। দক্ষিণ আফ্রিকার হয়ে দুইটি করে উইকেট নেন আন্দিলে সিমেলেন এবং কেশব মহারাজ।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত হাল ছাড়েনি প্রোটিয়ারা। শুরু থেকেই মারকুটে ব্যাটিং শুরু করে স্বাগতিকরা। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন অলরাউন্ডার মার্কো ইয়ানসেন। ১৭ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। এছাড়াও ২২ বলে ৪১ রানের ইনিংস খেলেন ক্লাসেন। তবে শেষ পর্যন্ত ১১ রানের হার নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়ারা।

এদিকে সেঞ্চুরিয়নে ২০০ রানের স্কোর করে বিশ্বরেকর্ড গড়ল ভারত। এই ইনিংস সহ ২০২৪ সালে মোট ৮ বার দুই শ রানের ঘর ছুঁয়েছে ভারত। যা আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেও এক পঞ্জিকাবর্ষে কোনো দলের প্রথম।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর