অস্ত্র হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

চাঁদপুর শহরে কয়েকজন কিশোর গ্যাং সদস্য অস্ত্র হাতে টিকটক ভিডিও কনটেন্ট তৈরি করে ফেসবুকে ভাইরাল করেছে। ওই ভিডিও ক্লিপ চাঁদপুর মডেল থানার ওসির কাছে এলে শহরকে কিশোর গ্যাং মুক্ত করতে ঝটিকা অভিযান পরিচালনা করেন।অভিযানে ভাইরাল ভিডিওতে থাকা সন্দেহে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে এতথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

থানা পুলিশ জানায়, টিকটক ভিডিও কন্টেনটি দেখে বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত চাঁদপুর শহরের আউটার স্টেডিয়ামের সুইমিং পুল, মিশন রোড, লেকের পাড়, আল আমিন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন পার্কের মাঠে অভিযান পরিচালনা করে মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় আউটার স্টেডিয়াম এলাকা থেকে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

আটকদের মধ্যে-রুবায়েত আরেফিন রোহান (১৬) ও জাহিদ হোসেন রায়হানের (১৭) নাম জানা গেছে। বাকিরা তাদের নাম প্রকাশ করেনি।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, শহরকে কিশোর গ্যাং মুক্ত করতে পুলিশ সুপারের নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার পাঁচ কিশোরের মধ্য থেকে তিনজন কিশোরের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ না পাওয়ায় তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি দুজন ভাইরাল ভিডিও ক্লিপে যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর