ট্রাম্প-বাইডেন বৈঠক: শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আশা

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৩ নভেম্বর) হোয়াইট হাউজে ট্রাম্পকে স্বাগত জানান বাইডেন। মার্কিন ঐতিহ্যের অংশ হিসেবে দেখা করেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান এই দুই নেতা। এ সময় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আশা প্রকাশ করেন ট্রাম্প ও বাইডেন। খবর রয়টার্সের।

ঐতিহ্যবাহী ওভাল অফিসের বৈঠকের শুরুতে দুই নেতাই জানান যে তারা একটি কঠিন রাজনৈতিক প্রচারণার পরে ক্ষমতা কতটা সহজে হস্তান্তর করা যায় সে বিষয়ে আলোচনা করেছেন।

এর আগে হোয়াইট হাউজে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে দেখা করতে ওয়াশিংটনে পৌঁছান ট্রাম্প। গত সপ্তাহের নির্বাচনে জয়ী হওয়ার পর প্রথমবারের মতো বাইডেনের সঙ্গে দেখা করতে আসেন ট্রাম্প। ট্রাম্প তার নিজস্ব ট্রাম্প ফোর্স ওয়ান বিমানে করে জয়েন্ট বেস অ্যান্ড্রু বিমানঘাঁটিতে পৌঁছান।

বাইডেন এবারের নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। কিন্তু নির্বাচনী বিতর্কে খারাপ করা এবং বয়স নিয়ে সমালোচনা ওঠায়, পরে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন দেন। 

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্টদের ঐতিহ্যগত সৌজন্য অনুযায়ী বাইডেন ট্রাম্পকে স্বাগত জানান। একজন রিপাবলিকান হিসেবে ট্রাম্প ২০২০ সালে বাইডেনের সঙ্গে যেটা করেননি।

সাংবাদিকদের ব্রিফিংকালে হোয়াইট হাউজের মুখপাত্র কারিন জিন-পিয়েরে বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন নিয়মে বিশ্বাস করেন, তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করেন।’ 

বাইডেন ও ট্রাম্প বছরের পর বছর ধরে একে অপরের তীব্র সমালোচনা করেছেন। তাদের দলীয় নীতিও আলাদা ছিল, তা জলবায়ু পরিবর্তন থেকে রাশিয়া এবং বাণিজ্য যে ক্ষেত্রেই হোক না কেন। ৮১ বছরের বাইডেন ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে চিত্রিত করেছেন, অন্যদিকে ৭৮ বছরের ট্রাম্প বাইডেনকে অযোগ্য বলে অভিহিত করেছেন।

জুনে নির্বাচনী বিতর্কের পর এটিই দুই নেতার প্রথম বৈঠক। জিন-পিয়েরে অবশ্য তাদের বৈঠকে কী কথাবার্তা হয়েছে সে বিষয়ে কিছু জানাননি।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স