বিদেশি কর্মী নেবে ক্রোয়েশিয়া

ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ডাভোর বোজিনোভিচ বলেছেন, দেশটির শ্রমবাজারে চলমান ঘাটতি পূরণে বিদেশি কর্মীদের ওপর আরও বেশি নির্ভর করতে হবে। এ লক্ষ্যে দেশটি অভিবাসী শ্রমিকদের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।

ইউরোপের পর্যটন নির্ভর দেশ ক্রোয়েশিয়ার বিভিন্ন খাতে বর্তমানে তীব্র শ্রমিক সংকট চলছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ক্রোয়েশিয়ার পর্যটন, নির্মাণ এবং সেবাখাত অনেক ক্ষেত্রেই বিদেশিদের অবদান এবং কাজের উপর নির্ভরশীল। তারা আমাদের সবার মতো একই নিরাপত্তা এবং মর্যাদা পাওয়ার যোগ্য।’

সম্প্রতি দেশটির স্প্লিট শহরে কর্মরত চার বিদেশিকর্মী হামলার শিকার হওয়ার পরে ডাভোর বোজিনোভিচ এমন মন্তব্য করেছেন।

বিদেশি শ্রমিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সাম্প্রতিক ঘটনা মর্মান্তিক ও উদ্বেগজনক। বিদেশি শ্রমিকদের প্রতি সহিংসতা ও বৈষম্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলেও উল্লেখ করেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ক্রোয়েশিয়ান নাগরিকদের অভিবাসীদের জন্য এমন একটি সমাজের উদাহরণ তৈরি করা উচিত, যেখানে প্রতিটি ব্যক্তি ভয় ছাড়াই বাঁচেন এবং কাজ করতে পারেন। যারা হুমকির মুখে রয়েছেন, তাদের সহায়তা দেওয়া অব্যাহত রাখবে কর্তৃপক্ষ।

ক্রোয়েশিয়ান কর্তৃপক্ষ সম্প্রতি জানিয়েছে, তারা বিদেশি কর্মীদের জন্য আইন শিথিল করা ও অধিকারের সুযোগ তৈরিতে কাজ করছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিদেশি কর্মীদের স্বার্থে কাজ করছে, যেন তাদের কাজের চুক্তি বাতিল করা হলেও ৬০ দিনের সময়সীমার সুবিধা পান। এই সময়ের মধ্যে বিদেশি কর্মীরা ক্রোয়েশিয়ায় একটি নতুন চাকরি খুঁজে পেতে সক্ষম হবেন।

এই ব্যবস্থাটি বিদেশি কর্মীদের প্রতি নিয়োগকর্তাদের অন্যায় আচরণ ঠেকাতে করা হচ্ছে। এমন পরিস্থিতিতে অভিবাসীরা বেকার থাকলেও দেশ ছাড়ার বিষয়ে চিন্তা না করে চাকরি খুঁজতে পারবেন।

এছাড়া দেশটিতে আসা বিদেশি শ্রমিকদের প্রথম রেসিডেন্স পারমিটের মেয়াদ এক বছর থেকে তিন বছর পর্যন্ত বাড়ায়ে চায় সরকার।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পূর্বের নিয়ম অনুযায়ী প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের…

    Continue reading
    আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাস আমরা অ্যালাউ করবো না স্বরাষ্ট্রমন্ত্রী

    আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাসের মতো অপসস্কৃতি আমরা অ্যালাউ করবো না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সচিবালয়ে গিয়ে দাবি আদায়, পরীক্ষা স্থগিত…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত

    আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাস আমরা অ্যালাউ করবো না স্বরাষ্ট্রমন্ত্রী

    আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাস আমরা অ্যালাউ করবো না স্বরাষ্ট্রমন্ত্রী

    মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন, ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

    মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন, ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

    ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলায় নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু

    ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলায় নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু

    জ্বালানি খাতের নির্বাহী থেকে ইউক্রেনের প্রধানমন্ত্রী হলেন কোরেৎস্কিই

    জ্বালানি খাতের নির্বাহী থেকে ইউক্রেনের প্রধানমন্ত্রী হলেন কোরেৎস্কিই

    হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

    হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

    বিশ্বকাপের ৬০ বছরের ইতিহাসে এক অনন্য রেকর্ড মেসির দখলে, দ্বিতীয় ম্যারাডোনা

    বিশ্বকাপের ৬০ বছরের ইতিহাসে এক অনন্য রেকর্ড মেসির দখলে, দ্বিতীয় ম্যারাডোনা

    রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল, যোগ দিবেন বিজেপিতে!

    রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল, যোগ দিবেন বিজেপিতে!

    টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে জুলাই শহীদ দিবস পালন

    টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে জুলাই শহীদ দিবস পালন

    সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী