সেরা সাঁতারু সামিউল রাফি ও যুথী আক্তার

জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে পুলে ঝড় তুলে সেরা হয়েছেন পুরুষ বিভাগে সামিউল ইসলাম রাফি ও নারী বিভাগে যুথী আক্তার।

মঙ্গলবার মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শেষ হওয়া চ্যাম্পিয়নশিপে সামিউল ইসলাম রাফি তিনটি রেকর্ডসহ ৫টি ব্যক্তিগত স্বর্ণ এবং নারী বিভাগে যুথী আক্তার জোড়া রেকর্ডসহ চারটি স্বর্ণ জিতেছেন। যুথী রিলেতে পেয়েছেন তিনটি পদক।

মঙ্গলবার শেষ দিনে সামিউল ইসলাম রাফি ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ও ১০০ মিটার মিডলে রিলেতে স্বর্ণ জিতেছেন। যুথী আক্তারও শেষ দিনে স্বর্ণ জিতেছেন ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ও ১০০ মিটার মিডলে রিলেতে।

এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে ডাইভিং ও ওয়াটারপোলে মিলে ৪২টি ইভেন্টের মধ্যে ৩২ স্বর্ণ, ২৬ রৌপ্য ও ১২টি ব্রোঞ্জ জিতে প্রথম হয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

দ্বিতীয় হওয়া বাংলাদেশ সেনাবাহিনী পেয়েছে ১০ স্বর্ণ, ১৫ রৌপ্য ও ২৩ ব্রোঞ্জ পদক। বিকেএসপি ৭টি ব্রোঞ্জ ও বাংলাদেশ বিমানবাহিনী একটি ব্রোঞ্জ পেয়েছে।

শেষ দিনে হয়েছে দুটি জাতীয় রেকর্ড। সবমিলে এবার জাতীয় রেকর্ড হয়েছে ১০ টি। দুই সেরা সাঁতারু সামিউল ইসলাম রাফি ও যুথী আক্তার করেছেন শেষ দিনের জাতীয় রেকর্ড দুটি।

যুথী আক্তার নারী বিভাগে সেরা সাঁতারু হলেও ব্যক্তিগতভাবে এবার সবচেয়ে বেশি ৮ টি স্বর্ণসহ জিতেছেন সোনিয়া আক্তার টুম্পা। তিনি রিলেতে তিনটি সহ মোট ১১ স্বর্ণ জিতেছেন এবারের আসরে। ছেলে মেয়ে মিলে এবার সবচেয়ে বেশি স্বর্ণ তার।

২০১১ সালে জাতীয় চ্যাম্পিয়নশিপে ১১ স্বর্ণ পেয়েছিলেন টুম্পা। ১৩ বছর পর আবার তার ঝুলিতে ১১ স্বর্ণ। ১২ ইভেন্টে অংশ নিয়ে শুধু ৫০ মিটার ফিস্টাইলে স্বর্ণ জিততে পারেননি ঝিনাইদহের এই সাঁতারু। এই ইভেন্টে তিনি হেরে গেছেন নারী বিভাগে সেরা সাঁতারুর পুরস্কার পাওয়া মাদারীপুরের যুথী আক্তারের কাছে।

  • Related Posts

    সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমান

    রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশদূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।একইসঙ্গে রাজধানীতে আরও অন্তত ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট…

    Continue reading
    তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাপ্রধান

    তুরস্ক সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রবিবার (১৯ জুলাই) সকালে দেশটির উদ্দেশে রওনা হন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ…

    Continue reading

    সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমান

    সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমান

    তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাপ্রধান

    তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাপ্রধান

    উপকূলীয় এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    উপকূলীয় এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    দাবানলের ধোঁয়ায় ‘ক্ষুব্ধ’ ট্রাম্প, কানাডার ওপর আরও শুল্কের হুমকি

    দাবানলের ধোঁয়ায় ‘ক্ষুব্ধ’ ট্রাম্প, কানাডার ওপর আরও শুল্কের হুমকি

    ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য নেই: মোজতবা খামেনি

    ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য নেই: মোজতবা খামেনি

    হঠাৎ সাদা পোশাকে সোনম ওয়াংচুককে নিয়ে গেল দিল্লি পুলিশ

    হঠাৎ সাদা পোশাকে সোনম ওয়াংচুককে নিয়ে গেল দিল্লি পুলিশ

    ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

    ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

    বিপৎসীমার ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি

    বিপৎসীমার ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি

    ফাইনালে অবশ্যই গোল করবেন মেসি: এমবাপ্পে

    ফাইনালে অবশ্যই গোল করবেন মেসি: এমবাপ্পে

    ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলার, ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

    ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলার, ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড