মালয়েশিয়ার পেরাক রাজ্যে হাইকমিশনের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা প্রদান

মালয়েশিয়ার পেরাক রাজ্যে দুই দিনব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা প্রদান করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। পেরাকের ইপোর সিতিয়াওয়ান শহরের সিবিএল মানি ট্রান্সফার অফিসে শনিবার থেকে রোববার পর্যন্ত (৯-১০ নভেম্বর) চলে এই ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা।

এতে প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্টের আবেদন, বায়ো-এনরোলমেন্ট, এমআরপি পাসপোর্টের আবেদন ও বিতরণসহ প্রয়োজনীয় বিভিন্ন কন্স্যুলার সেবা প্রদান করা হয়।

রোববার হাইকমিশনের ফেসবুক পেজে এক বিবৃতিতে বলা হয়,  মালয়েশিয়ার বিভিন্ন শহর হতে প্রবাসী বাংলাদেশিদের কন্স্যুলার সেবা প্রদান করা হলেও পেরাক রাজ্যের ইপোর সিতিয়াওয়ান শহরে এবারই প্রথম কন্স্যুলার সেবা প্রদান করল হাইকমিশন।

ভ্রাম্যমাণ কনস্যুলার ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) ফারহানা আহমেদ চৌধুরী, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন, প্রথম সচিব (বানিজ্য) প্রনব কুমার ঘোষ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আরও ছিলেন সিবিএল মানি ট্রান্সফারের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ পাভেল সারওয়ার, সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা প্রদানকারী আউটসোর্সিং প্রতিষ্ঠান এক্সপাট সার্ভিস কুয়ালালামপুর (ইএসকেএল)-এর মার্কেটিং ম্যানেজার আরমান পারভেজ মুরাদ ও অন্যান্য প্রতিনিধি।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প