যুক্তরাষ্ট্রের কানসাসে বন্দুক হামলায় ৫ জন নিহত

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে পৃথক তিনটি বাড়িতে বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টার দিকে প্রথম গুলির ঘটনার খবর পায় পুলিশ। এনবিসি’র সহযোগী বার্তা সংস্থা কেএসএন এ তথ্য জানিয়েছে।

উইচিটা পুলিশ জানিয়েছে, সান্তা ফে সাউথ এলাকার ১৭০০ ব্লকে একটি বাড়িতে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একজন ব্যক্তিকে মৃত অবস্থায় পায়। এরপর আরও একটি বাড়িতে তল্লাশি চালিয়ে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

পরবর্তীতে এলাকাজুড়ে চিরুনি অভিযান চালায় পুলিশ। এসময় আরেকটি বাড়ির জানালা দিয়ে তারা এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। বাড়িটিতে প্রবেশ করে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত পাঁচজনের বয়স ছিল ৩৯, ৪২, ৫৫, ৬৭ এবং ৬৮ বছর।

উইচিটা পুলিশের মুখপাত্র অ্যান্ড্রু ফোর্ড এক বিবৃতিতে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তিরা একে অপরের পরিচিত এবং এ ঘটনায় কোনো সন্দেহভাজন পলাতক নেই। আমরা ধারণা করছি, নিহতদের মধ্যেই একজন এই হামলার জন্য দায়ী হতে পারে।

পুলিশ প্রধান জো সুলিভান বলেছেন, আমাদের বিশ্বাস, নিহতদের মধ্যে একজনই হয়তো গুলির ঘটনার মূল হোতা। তবে তিনি কোন জন, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি।

পুলিশের তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এ ঘটনায় উইচিটা পুলিশ বিভাগের কর্মকর্তারা আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছেন। তবে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, এই ঘটনার পর স্থানীয় সম্প্রদায়ের জন্য আর কোনো ঝুঁকি নেই।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী