ইতালিতে স্পন্সর ভিসার আবেদন করতে পারছে না বহু বাংলাদেশি, কারণ কী?

দালাল চক্রের কারণে বৈধপথে ইতালিতে যেতে তৈরি হয়েছে জটিলতা। তবে, অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটিতে প্রবেশে বাংলাদেশিদের ঢল অব্যাহত রয়েছে। চলতি বছর ১১ হাজারেরও বেশি বাংলাদেশি সাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছে।

স্বপ্নের দেশ ইতালিতে আসার স্বপ্ন ভেঙ্গে যাচ্ছে বাংলাদেশিদের। দালাল চক্রের কর্মকাণ্ডের ফলে ইতালিতে বৈধ অভিবাসনের ক্ষেত্রে দেখা দিয়েছে চরম জটিলতা। চলমান স্পন্সর ভিসার আবেদনও করতে পারছে না বহু বাংলাদেশি।

এরই মধ্যে ইতালিতে ২০২৫ সালের জন্য স্পন্সর ভিসার আবেদন প্রক্রিয়ায় আগাম ফরম পূরণ শুরু হয়েছে। নভেম্বরের পুরো মাস জুড়েই করা যাচ্ছে আগাম ফরম পূরণ। এই আবেদনের ক্লিক ডে নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের ৫, ৭ এবং ১২ ফেব্রুয়ারি।

এদিকে বৈধপথে জটিলতা দেখা দেয়ায় জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করছেন বাংলাদেশিরা। চলতি বছরের ১০ মাসেই সাগর পথে ইতালিতে এসেছেন ১১ হাজারেরও বেশি বাংলাদেশি। তাদের রাখা হয়েছে রাজধানী রোমসহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে।

ইতালি প্রবাসীরা বলছেন, দালালদের কারণে বৈধপথে আসতে না পারার কারণেই এ পথ বেছে নিয়েছেন বাংলাদেশিরা। এক্ষেত্রে জীবনের ঝুঁকির পাশাপাশি বৈধতারও কোন সুযোগ নেই বলে সতর্ক করছেন তারা।

চলতি বছর শুধুমাত্র ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে এসেছে ৫৭ হাজার ৯১১ জন অভিবাসনপ্রত্যাশী। তাদের মধ্যে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স