থালাপতিকেও ছাড়িয়ে গেলেন আল্লু, ‘পুষ্পা ২’-এ কত পারিশ্রমিক তার?

ভারতের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা- দ্য রাইজ’। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি রীতিমতো হইচই ফেলে দিয়েছিল।এরপর থেকেই এর সিক্যুয়াল ঘিরে উন্মাদণা তুঙ্গে। কবে আসছে আল্লু অর্জুন অভিনীত সিনেমাটির সিকুয়েল – অধীর অপেক্ষায় ছিলেন সিনেমাপ্রেমীরা।

জানা গেছে, চলতি বছর ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে  ‘পুষ্পা ২: দ্য রুল’। আর মুক্তির আগেই ১ হাজার কোটি টাকার ব্যবসা করে নিয়েছে সিনেমাটি।  

আর এই বিগ বাজেটের সিনেমায় আল্লু অর্জুনের পারিশ্রমিক নিয়েছেন ৩০০ কোটি টাকা!

ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ড – এর  প্রতিবেদন অনুসারে, পুষ্পার মাধ্যমে ভারতীয় সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত সুপারস্টার হয়ে উঠেছেন আল্লু। আর সেই গুঞ্জন সত্যি বলে ধরে নিলে এই সিনেমায় অভিনয় করার জন্য দক্ষিণী তারকা ৩০০ কোটি টাকা পারিশ্রমিক হাঁকিয়েছেন! যেখানে তার তুলনায় সিনেমাটির আরও দুই মুখ্য চরিত্র রাশমিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল পেয়েছেন একেবারেই কম।

সূত্রের খবর অনুসারে, রাশমিকা ‘পুষ্পা ২’র জন্য ১০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। অন্যদিকে সিক্যুয়ালে অভিনয় করে ফাহাদ ফাসিল পেয়েছেন ৮ কোটি টাকা। পুষ্পার প্রথম কিস্তিতেও ছিলেন এই দুইজন। তবে আল্লু ৩০০ কোটি নিয়েছেন সিনেমাটির জন্য।  

এর আগে শোনা গিয়েছিল, থালাপতি বিজয় তার ৬৯তম চলচ্চিত্রের জন্য ২৭৫ কোটি টাকা নিচ্ছেন। সেই হিসাবে বিজয়কে ছাড়িয়ে শীর্ষে চলে গেলেন আল্লু অর্জুন।

তবে আল্লু অর্জুন একাই যে পারিশ্রমিক নিয়েছেন তাতে বলিউডের খানদেরও পেছনে ফেলে দিয়েছেন। শাহরুখের বিষয়টি অবশ্য ভিন্ন। সিনেমার মোট ব্যবসা এবং লাভের অংশীদারিত্বে থাকেন তিনি। অন্যদিকে সালমান খান পারিশ্রমিক হিসেবে মোটা অঙ্ক হাঁকালেও আল্লু অর্জুনের মার্জিন এখনও ছুঁতে পারেননি।

আগামী ৫ ডিসেম্বর সারা বিশ্বের সিনেমা হলে মুক্তি পাবে ‘পুষ্পা ২: দ্য রুল’। বিশ্বের ৩ হাজার লোকেশনে বাংলা, হিন্দি-সহ তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।  
দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির সিনে বিশেষজ্ঞদের মতে, সিনেমাটি ওপেনিং ডে’তেই ‘কেজিএফ ২’-এর আয়ের রেকর্ড ভেঙে চুরমার করবে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী