ফিলিপস-ফার্গুসনের বোলিং তাণ্ডবে ৫ রানে হারলো শ্রীলঙ্কা

শেষ ওভারে প্রয়োজন ৮ রান। উইকেটে ৫২ রান করা পাথুম নিশাঙ্কা। একাই তিনি জিতিয়ে দেয়ার ক্ষমতা রাখেন। তার সঙ্গে রয়েছেন মহেশ থিকসানা। থিকসানা এক রান নিয়ে স্ট্রাইক দিলেন নিশাঙ্কাকে। ফিলিপসের বল হাঁটু গেঁড়ে বাউন্ডারির জন্য শট খেলেন তিনি। কিন্তু লং অনে ক্যাচ উঠে যায়। হেনরি নিকোলস সেটি তালুবন্দী করে নেন।

পরের বলে আবারও উইকেট। এবার ফিলিপস ফিরিয়ে দেন মাথিসা পাথিরানাকে। হ্যাটট্রিকের দারুণ সুযোগ। কিন্তু নুয়ান থুসারা ১ রান দিয়ে থিকসানাকে স্ট্রাইকে দেন। কিন্তু পরের বলেই থিকসানাকে ফিরিয়ে গেন গ্লেন ফিলিপস। শেষ ওভারের নাটকীয়তায় শেষ পর্যন্ত ৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় নিউজিল্যান্ড।

ডাম্বুলায় খুবই লো স্কোরিং ম্যাচ হলো। নিশ্চিত জয় হাতের মুঠোয় স্বাগতিক শ্রীলঙ্কার। জিততে পারলে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেবে তারা। কিন্তু শেষ ওভারে চূড়ান্ত নাটকীয়তা মঞ্চস্থ করলেন গ্লেন ফিলিপস।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আশালঙ্কা। তবে লঙ্কান বোলারদের চাপের মুখে ১৯.৩ ওভারে ১০৮ রান করে অলআউ হয়ে যায় নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৩০ রান করেন উইল ইয়ং। ২৪ করেন জস ক্লাসন।

ওয়ানিন্দু হাসারাঙ্গা একাই নেন ৪ উইকেট। মাথিসা পাথিরানা নেন ৩ উইকেট। নুয়ান থুসারা নেন ২ উইকেট।

জবাব দিতে নেমে পাথুম নিশাঙ্কা ৫১ বলে ৫২ রান করলেও অপরপ্রান্তে আর কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন ভানুকা রাজাপাকসে। ৩টি করে উইকেট নেন লকি ফার্গুসন, গ্লেন ফিলিপস। মাইকেল ব্রেসওয়েল নেন ২ উইকেট।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স