আফগানদের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ

সিরিজ বাঁচাতে হলে জিততেই হবে। হারলেই সিরিজ হাতছাড়া। এমন পরিস্থিতিতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানকে ৬৮ রানের বড় ব্যবধানেই হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। সমতা ফিরিয়ে সিরিজ জয়ের সম্ভাবনাও ধরে রেখেছে টাইগাররা।

প্রথম ম্যাচেও ২৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয়ের কক্ষপথেই ছিল বাংলাদেশ; কিন্তু এক গজনফরকে পড়তে না পারায় অকাতরে উইকেট বিলাতে হয়েছে। ফলস্বরূপ ৯১ রানের বিশাল ব্যবধানে হার।

আজ অবশ্য টস জিতে ব্যাট করতে নামার পর সেই গজনফারকে বেশ ভালোভাবেই সামলেছে বাংলাদেশের ব্যাটাররা। তানজিদ তামিম এবং নাসুম আহমেদ ছাড়া আর কেউ গজনফারকে উইকেট দেয়নি। ফলে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের স্কোর গিয়ে দাঁড়ায় ২৫২ রানে।

এই রান তাড়া করতে নেমে সেদিকুল্লাহ আতাল আর রহমত শাহ শুরুতে একটু প্রতিরোধ গড়ে তুলেছিলেন। কিন্তু তাদের এই প্রতিরোধ ভেঙে পড়ে নাসুম আহমেদের ঘূর্ণিতে। শেষ পর্যন্ত ৪৩.৩ ওভারে ১৮৪ রান তুলতে অলআউট হয়ে যায় আফগানিস্তান।

২৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই রহমানুল্লাহ গুরবাজের উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। এরপরই ৫২ রানের জুটি গড়ে তোলেন সেদিকুল্লাহ আতাল এবং রহমত শাহ। এই জুটি ভাঙেন নাসুম আহমেদ। ৫১ বলে ৩৯ রান করে আউট হন আতাল। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট পড়তে থাকে আফগানদের।

মোস্তাফিজুর রহমানের বলে হাশমতউল্লাহ শহিদি আউট হন ১৭ রান করে। আজমতউল্লাহ ওমরজাই গোল্ডেন ডাক মেরে বসেন, নাসুম আহমেদের বলে বোল্ড হয়ে। গুলবাদিন নাইব ২৬ রান করে আউট হন। মোহাম্মদ নবি করেন ১৭ রান। রশিদ খান ১৪ রান করে আউট হন মোস্তাফিজের বলে। পরের ব্যাটাররা দাঁড়াতেই পারেনি বাংলাদেশের বোলারদের সামনে। শেষ পর্যন্ত ৪৩.৩ ওভারে ১৮৪ রান করে অলআউট আফগানিস্তান।

নাসুম আহমেদ নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান। একটি উইকেট নেন শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। ব্যাট হাতে ৭৬ রানের সময়োপযোগী ইনিংস খেলা অধিনায়ক শান্ত ম্যাচসেরা হয়েছেন।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী