কাজলের‘দো পাত্তি’ সিনেমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

গত মাসেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘দো পাত্তি’। কাজল, কৃতি শ্যানন অভিনীত সিনেমা সেভাবে প্রশংসা কুড়াতে পারেনি। এবার সিনেমার একটি গান চুরির অভিযোগ উঠল। পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী রাজর্ষি মিত্রের অভিযোগ, তাঁর তৈরি করা একটি ট্র্যাক তাঁরই ইউটিউব চ্যানেল থেকে তাঁকে না জানিয়ে ‘চুরি’ করা হয়েছে। এই ছবির সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন সচেত ট্যান্ডন। খবর হিন্দুস্তান টাইমসের

গত বৃহস্পতিবার রাজর্ষি মিত্র ফেসবুকের পাতায় একটি স্ক্রিনশট পোস্ট করেন যেখানে ‘দো পাত্তি’ ছবিটির ‘মাইয়া’ গানটির পোস্টার দেখা যাচ্ছে।

এই স্ক্রিনশট পোস্ট করে তিনি লেখেন, ‘ইনস্টাগ্রামে একজন মেসেজ করে জানান যে আমার একটি ব্যাকিং ট্র্যাক বলিউডের বড় বাজেটের ছবিতে ব্যবহৃত হয়েছে। এই যে স্ক্রিনশট দিলাম। লিংক মন্তব্যে দিচ্ছি।’ তিনি ওই পোস্টে আরও দাবি করে লেখেন, ‘বলিউডের অবস্থা দিন দিন একেবারে বেহাল হয়ে যাচ্ছে। আর সেটার একটা প্রমাণ হলো এটা। ছিঃ!’

গত শুক্রবার রাজর্ষি আরও একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি বলেন, ‘আমি প্রচণ্ড রেগে আছি; কারণ, ভীষণ খারাপ একটা ঘটনা ঘটেছে। আমি মাঝেমধ্যেই গিটারের ব্যাকিং ট্র্যাক আপলোড করতে থাকি। আর তেমনই একটি ট্র্যাক ২০১৮ সালের ৩১ আগস্ট আপলোড করেছিলাম। মানে ছয় বছর আগে। আর সেই ট্র্যাক নিজেদের ছবি “দো পাত্তি”র জন্য চুরি করে নিয়েছে বলিউডের একটি খ্যাতনামা প্রযোজনা সংস্থা। “মাইয়া” নামক একটি গানে ব্যবহার করা হয়েছে সেই ট্র্যাক। ওরা সেই ট্র্যাক নিয়ে জাস্ট তার ওপর ভোকাল বসিয়ে পুনরায় পাবলিশ করে দিয়েছে।’

রাজর্ষি এদিন এ–ও জানান, প্রসঙ্গটি নিয়ে ছবির অন্যতম সংগীত পরিচালক সচেতের সঙ্গে তিনি কথা বলেছেন। সচেত জানিয়েছেন, যে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি।
তবে এ বিষয়ে সিনেমার সংগীত পরিচালক সচেত, প্রযোজনা সংস্থা টি-সিরিজের বক্তব্য পাওয়া যায়নি।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স