টাইগারদের সিরিজ বাঁচাতে পারে শুধু ব্যাটিং

বাংলাদেশ সিরিজ বাঁচাতে পারবে তো? ১-১ সমতায় ফিরতে পারবে তো? নাকি টানা দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করবে। এ মুহূর্তে এ দুটি প্রশ্নই ভক্ত-সমর্থকদের মনে উঁকি দিচ্ছে।

গত বুধবার (৬ নভেম্বর) শারজায় তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে ৯২ রানে হেরেছিল বাংলাদেশ। আগামীকাল শনিবার (৯ নভেম্বর) সিরিজ বাঁচাতে মাঠে নামবে টাইগাররা। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে নাজমুল হোসেন শান্তর দলের। অন্যদিকে বাংলাদেশ হারলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিবে আফগানিস্তান।

এ কঠিন সমীকরণ সামনে রেখেই শনিবার বিকেল ৪টায় মাঠে নামতে হবে বাংলাদেশকে। প্রথম ম্যাচের চালচিত্রকে মানদণ্ড ধরলে বলতে হয় ব্যাটিং ব্যর্থতার কারণেই জয়ের পথ থেকে ছিটকে ৯২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

একটা সময় মনে হচ্ছিল, বাংলাদেশ ধীরে ধীরে জয়ের পথেই হাঁটছে। কিন্তু আফগানিস্তানের অফস্পিনার গজনফার তৃতীয় স্পেল শুরু করার পর ভোজবাজির মতো পাল্টে যায় দৃশ্যপট। প্রথম দুই স্পেলে ২ উইকেট পাওয়া গজনফার তৃতীয় স্পেলে বল করতে এসে প্রথম ওভারে ফিরিয়ে দেন সেট ব্যাটার মেহেদী হাসান মিরাজকে।

গজনফারের পরের ওভারেই মুশফিকুর রহিম, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদকে আউট হলে নাটকীয়ভাবে বদলে যায় খেলার চিত্র। শেষ দিকে মাত্র ২৩ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ। গজনফার একাই নেন ২৬ রানে ৬ উইকেট।

কাজেই আগামীকাল শনিবার (৯ নভেম্বর) শারজায় সবার আগে বাংলাদেশের ব্যাটারদের করণীয় কাজ হলো- আফগান অফস্পিনার গজনফারকে সামলানো। তার বলে মুখ থুবড়ে পড়া চলবে না।

এখন দেখার বিষয়, প্রথম ওয়ানডেতে গজনফারের স্পিন ঘূর্ণিতে নাকাল হওয়া বাংলাদেশের ব্যাটাররা শনিবার দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে কিনা?

আগের ম্যাচে স্পিনাররা আহামরি বোলিং করতে না পারলেও দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান ৪টি করে উইকেট দখলে নিয়ে আফগানদের ২৩৫ রানে বেঁধে ফেলেন।

তাসকিন ও মোস্তাফিজ উইকেট নিলেও রান খরচ করে ফেলেছেন বেশি। ডানহাতি পেসার তাসকিন ১০ ওভারে ৫৩ রান আর বাঁহাতি পেসার মোস্তাফিজ ১০ ওভারে খরচা করেছেন ৫৮ রান।

বোলারদের মধ্যে সবচেয়ে সমীহ জাগানো বোলিং করেছেন অফস্পিনার মিরাজ (১০ ওভারে ৩০ রান, উইকেট নেই)। তার পরে আছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম (৯.৪ ওভারে ৩২ খরচায় ১ উইকেট)। লেগস্পিনার রিশাদ হোসেন (৮ ওভারে বিনা উইকেটে ৪৬ রান) তেমন কার্যকর রূপ নিতে পারেননি।

তবুও বলতে হয় বোলাররা খারাপ করেনি। তাদের বোলিংয়েই ২৩৫ রানের আটকে ছিল আফগানিস্তানের ইনিংস। কিন্তু ব্যাটারদের চরম ব্যর্থতায় ওই মাঝারি স্কোরও টপকানো সম্ভব হয়নি। উল্টো ১৪৩ রানেই ইনিংস শেষ হয়। কাজেই শেষ কথা হলো- ব্যাটিংটা ভালো করতেই হবে আগামীকাল। তবেই টাইগারদের সিরিজে ফেরা সম্ভব।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প