ফ্রান্সের দল থেকে বাদ পড়লেন এমবাপে

রিয়াল মাদ্রিদের জার্সিতে খুব বাজে সময় কাটছে কিলিয়ান এমবাপের। এবার জাতীয় দলের জার্সি থেকেও বঞ্চিত থাকতে হচ্ছে তাকে। কারণ, আগামী ১৪ ও ১৭ নভেম্বরে যথাক্রমে ইসরায়েল ও ইতালির বিপক্ষে উয়েফা নেশনন্স লিগের ম্যাচের জন্য ঘোষিত দলে রাখা হয়নি কিলিয়ান এমবাপেকে। যদিও কোচ দিদিয়ের দেশম তাকে বাদ দেওয়ার তেমন কোন ব্যাখ্যা দেননি।

দল নিয়ে দেশম বলেন, ‘তার (এমবাপ্পে) সঙ্গে কয়েক দফা কথা হয়েছে। আমি তাকে দলে না নেওয়ার কথা ভেবেছিলাম এবং শেষ পর্যন্ত ওই সিদ্ধান্তই নিয়েছি। আমার মনে হয়েছে এটাই ঠিক এবং এটা নিয়ে তর্কে যেতে চাই না।’

দেশম জানিয়েছেন, এমবাপে নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে খেলতে চেয়েছিলেন। তাকে দলে না নেওয়ার ক্ষেত্রে অক্রীড়াসুলভ কোন কারণ নেই। তাকে দলে না নেওয়ার সিদ্ধান্ত শুধু আসন্ন দুই ম্যাচের জন্য বলেও উল্লেখ করেন তিনি।

এমবাপে গত অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতেও দলে ছিলেন না। সেপ্টেম্বরে ইনজুরিতে পড়েছিলেন তিনি। ওই ইনজুরি কাটিয়ে ক্লাবের হয়ে ম্যাচও খেলেছিলেন। কিন্তু পুরোপুরি ফিট হয়ে না ওঠার অজুহাতে জাতীয় দলের হয়ে ম্যাচ দুটি খেলেননি। ওটাই তাকে দলে না নেওয়ার কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

ফ্রান্সের দল

গোলরক্ষক: লুকাস চাভেলিয়ার, মাইক মাইগনান, ব্রাইস সাম্বা।

ডিফেন্ডার: জোনাথন ক্লস, লুকাস ডিগনি, ওয়েসলি ফোফানা, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, হুলেস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়ত উপামেকানো।

মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, মাতেও গুন্দোউজি, এনগোলা কন্তে, মানু কনে, আদ্রিয়ান র‌্যাবিও, ওয়ারেন জায়ার এমেরি।

ফরোয়ার্ড: ব্র্যাডলি বারকোলা, উসমান ডেম্বেলে, র‌্যান্ডাল কোলো মুয়ানি, ক্রিস্টোফার এনকুনকু, মিকায়েল অলিস, মার্কাস থুরাম।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প