শুটিংয়ে গুরুতর আহত সুনীল শেঠি

বলিউড অভিনেতা সুনীল শেঠি শুটিং ফ্লোরে আহত হয়েছেন। ‘হান্টার: টুটেগা নহি তোড়েগা’ ওয়েব সিরিজের শুটিং করতে গিয়ে তিনি এ দুর্ঘটনার মুখে পড়েন। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ সূত্রে এমনটাই জানা গেছে। ওয়েব সিরিজটিতে বেশ কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে। এরকমই একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে আজ (৭ নভেম্বর) সকালে বুকের পাঁজরে আঘাত পেয়েছেন সুনীল। অভিনেতা তার সোশ্যাল মিডিয়াতেও এ তথ্য শেয়ার করেছেন। এ খবরব ছড়িয়ে পড়তেই তার অনুরাগীরা চিন্তিত হয়ে পড়েছেন।

শুটিং ইউনিট সূত্র জানাচ্ছে, একটি ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন সুনীল। ফ্লোরে যাবতীয় নিরাপত্তার বিষয়ে খেয়াল রাখা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও অভিনেতার বুকে জোরে ধাক্কা লাগে। ফ্লোরে উপস্থিত টিম তৎক্ষণাৎ তার প্রাথমিক চিকিৎসা করেন। ফ্লোরেই সুনীলের পাঁজরের এক্সরে করা হয়। আপাতত চিকিৎসকেরা অভিনেতাকে কয়েক দিনের জন্য বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

তবে অভিনেতার চোটের খবর ছড়িয়ে পড়তেই, সোশ্যাল মিডিয়ায় নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন সুনীল। ইনস্টাগ্রামের স্টোরিতে অভিনেতা লিখেছেন, ‘সামান্য আঘাত, গুরুতর কিছু নয়! আমি খুব ভালো আছি এবং পরবর্তী শুটিংয়ের জন্য তৈরি হচ্ছি। আমার খোঁজ নেওয়ার জন্য আপনাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ’।

বলিউডে সিনেমা এবং ওয়েব সিরিজে দিন দিন অ্যাকশন দৃশ্যের চাহিদা বাড়ছে। ফলে প্রায়ই অভিনেতারা শুটিং ফ্লোরে আঘাত পেয়ে আহত হচ্ছেন। কিছুদিন আগে শুটিং ফ্লোরে আঘাত পান দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। এবার সুনীল শেঠির আহত হওয়ার পর শুটিং ফ্লোরে অভিনেতারদের সুরক্ষার বিষয়টি আলোচনা শুরু হয়েছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী