মালয়েশিয়ার পুলিশের অভিযানে ২৪ বাংলাদেশিসহ আটক ৭১

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান চাংকাত বুকিত বিনতাংয়ের বাংলাদেশি অধ্যুষিত একটি এলাকায় অভিযান চালানো হয়েছে। এই অভিযানে ৭১ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। এর মধ্যে অন্তত ২৪ জন বাংলাদেশি।

কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানিয়েছেন, বুধবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুয়ালালামপুরের জালান চাংকাত বুকিত বিনতাংয়ের পুরনো একটি অ্যাপার্টমেন্ট ভবনে ওই অভিযান চালানো হয়।

এক সংবাদ সম্মেলনে তিনি জানান, অভিযানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৭১ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে এক বছরের শিশুসহ ৬২ বছর বয়সি এক বৃদ্ধাও রয়েছেন।

অভিবাসন বিভাগের পরিচালক আরও জানান, দুই সপ্তাহ ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) ও রয়েল মালয়েশিয়ান পুলিশের (পিডিআরএম) সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রথমে ১৫০ জন অভিবাসীকে তল্লাশি করা হয়। তার মধ্যে ৭১ জনের কাছে বৈধ কাগজপত্র না থাকায় তাদের গ্রেফতার দেখানো হয়। গ্রেফতার হওয়া অবৈধ অভিবাসীদের মধ্যে ২৪ জন বাংলাদেশ, ৩০ জন মায়ানমার, ৮ জন নেপাল, ৭ জন ইন্দোনেশিয়া ও ১ জন করে থাইল্যান্ড ও পাকিস্তানের নাগরিক।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প