ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে যা বললেন জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেই সঙ্গে ট্রাম্পের শাসন ইউক্রেনে শান্তি নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বুধবার (৬ নভেম্বর) এক এক্স (সাবেক টুইটার) পোস্টে ট্রাম্পকে অভিনন্দন জানান জেলেনস্কি। 

ট্রাম্পের বিজয়কে ‘চমকপ্রদ’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমি গত সেপ্টেম্বরে ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা স্মরণ করছি। সে সময় আমরা ইউক্রেন-মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। কৌশলগত অংশীদারিত্ব, বিজয় পরিকল্পনা ও ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসন বন্ধ করার উপায় নিয়ে আলোচনা করেছি।’

জেলেনস্কি আরও বলেন, 

বৈশ্বিক বিষয়ে ‘শক্তির মাধ্যমে শান্তি’ পদ্ধতির প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশ্রুতিকে আমি প্রশংসা করি। শুধুমাত্র এই নীতিই  ইউক্রেনে শান্তি আনতে পারে। আমি আশাবাদী যে আমরা একসঙ্গে এটি কার্যকর করব।

তিনি লেখেন, 

আমি প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে একটি শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রের যুগের অপেক্ষায় আছি। আমরা ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত শক্তিশালী দ্বিদলীয় সমর্থনের ওপর নির্ভর করি। আমরা পারস্পরিকভাবে উপকারী রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার বিকাশে আগ্রহী যা আমাদের উভয় দেশকে উপকৃত করবে।

পোস্টে তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানাতে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার উপায় নিয়ে আলোচনার অপেক্ষায় আছি।’

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী ঘোষণা করেন।

এরপরই ট্রাম্পকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ আরও অনেকে।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স