মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন যে সব অঙ্গরাজ্যে নির্ধারিত হবে ট্রাম্প-হ্যারিসের ভাগ্য

প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে সারা বিশ্বের নজর এখন যুক্তরাষ্ট্রের দিকে। ৫ নভেম্বর সারা দিন দেশটিতে ভোটগ্রহণ চলবে। এরই মধ্যে মার্কিন নাগরিকরা ভোটকেন্দ্রে যাওয়া শুরু করেছে।

তবে এবারের নির্বাচনে ট্রাম্প নাকি কমলা হ্যারিস? কে জয়ী হতে পারেন তা নিয়ে চলছে বিশ্বজুড়ে আলোচনা। তবে আগে থেকেই বিভিন্ন জরিপে বলা হচ্ছে এবারে রিপাবলিকান ও ডেমোক্র্যাট প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে।

তবে এই দুই প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে পারে সুইং অঙ্গরাজ্যগুলোতে। এই অঙ্গরাজ্যগুলো হলো অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, উত্তর ক্যারোলিনা, পেনসিলাভেনিয়া ও উইসকনসিন। এসব অঙ্গরাজ্যে দুই প্রার্থী জোর দিয়ে প্রচারণাও চালিয়েছেন।

এদিকে আগাম ভোট দিয়েছেন ৮ কোটির বেশি মানুষ। ইউনিভার্সিটি অব ফ্লোরিডা ইলেকশন ল্যাবের তথ্য অনুযায়ী, দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে এরই মধ্যে ৮ কোটি ১৩ লাখ ৭৯ হাজার ৬৮৪ জন ভোটার আগাম ভোট দিয়েছেন। এর মধ্যে ৪ কোটি ৪০ লাখের বেশি ভোটার ভোটকেন্দ্র গিয়ে ভোট দিয়েছেন এবং প্রায় ৩ কোটি ৭ লাখ ভোটার ভোট দিয়েছেন ডাকযোগে। নির্বাচনে শেষ পর্যন্ত যিনি জয়ী হবেন তিনিই হবেন দেশটির ৪৭তম প্রেসিডেন্ট।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র। স্বাভাবিকভাবেই দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প