চার মাসে রেমিট্যান্স এসেছে ৯ বিলিয়ন ডলার

প্রবাসী বাংলাদেশি কর্মীদের পাঠানো রেমিট্যান্স পালে হাওয়া বইছে। এর ফলে দেশের অর্থনীতির সূচক বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাসে রেমিট্যান্স এসেছে ৯ বিলিয়ন ডলার। এর মধ্যে মাত্র তিন দেশ থেকেই ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। যা দেশে আসা মোট রেমিট্যান্সের ৪৪ দশমিক ২৯ শতাংশ এবং বাংলাদেশি টাকায় ৪০০ কোটি প্রায়।

এ তিন দেশের মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্র, আরব আমিরাত ও সৌদি আরব। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতকে পেছনে ফেলে প্রবাসী আয় প্রেরণকারী শীর্ষ দেশ এখন মার্কিন যুক্তরাষ্ট্র। এর পরেই রয়েছে আরব আমিরাত ও সৌদি আরব।

চলতি অর্থবছরের প্রথম চার (জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর) মাসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ১৪১ কোটি ৮২ লাখ ৮০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) যার পরিমাণ ১৭ হাজার ২০ কোটি টাকা। এর মধ্যে অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছে ২৩ কোটি ৯০ লাখ ডলার, আগস্টে এসেছে ২৯ কোটি ৩৫ লাখ ডলার, সেপ্টেম্বরে ৮ কোটি ৭৯ লাখ এবং অক্টোবরে এসেছে ৫০ কোটি ডলার।

এ সময়ে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৩৬ কোটি ৫৮ লাখ ৫০ হাজার ডলার বা ১৬ হাজার ৩৯০ কোটি টাকা। এর মধ্যে জুলাইয়ে ৩৩ কোটি ২৭ লাখ ডলার, আগস্টে ৩৪ কোটি, সেপ্টেম্বরে ৩৬ কোটি এবং অক্টোবরে ৩৩ কোটি ৩৭ লাখ ডলার এসেছে।

মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরব থেকে প্রথম চার মাসে ১১৭ কোটি ৬১ লাখ ডলার বা ১৪ হাজার ১১৩ কোটি টাকার সমপরিমাণ রেমিট্যান্স এসেছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প