মুখ বন্ধ সোনাক্ষীর, ভাইরাল হলো গুঞ্জন!

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা মা হতে যাচ্ছেন। এমন গুঞ্জনে সয়লাব এখন ভারতীয় মিডিয়া। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে বেশ লেখালেখি করছেন অভিনেত্রীর ভক্তরা। অনেকে সোনাক্ষীকে শুভেচ্ছাও জানাচ্ছেন।

গেল ২৩ জুন বিয়ে করেছেন সোনাক্ষী। পাত্র জহির ইকবাল। ভালোবেসেই ঘর বেঁধেছেন তারা। বিয়ের সপ্তাহখানেক পরই হাসপাতালে গিয়েছিলেন তারকা জুটি। ছবি শিকারিদের চোখ এড়ায়নি সেই ঘটনা। ছবি ছড়িয়ে পড়তেই খবর রটে যায়, সোনাক্ষী কি অন্তঃসত্ত্বা?

তবে কিছু দিনের মধ্যেই বোঝা যায়, বাবা শত্রুঘ্ন সিনহা অসুস্থ হওয়ায় হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন সোনাক্ষী। তারপর থামে তার মা হওয়ার গুঞ্জন।

এবার ফেসবুকে স্বামী জহিরের শেয়ার করা একটি ছবি থেকে আবারও ছড়ালো তার মা হওয়ার জল্পনা। সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা!

সোনাক্ষী ও জহির রবিবার একটি দীপাবলির অনুষ্ঠানে যান। সেখানকার সাজের বেশ কিছু ছবি এবং ভিডিও এদিন তারা পোস্ট করেন সমাজমাধ্যমে। সেই ছবিতে দেখা যাচ্ছে সোনাক্ষী একটি লাল রঙের আনারকলি পরেছেন। তাতে রয়েছে ভরাট কাচের কাজ। জহিরের পরনে ছিল নীল রঙের কুর্তা এবং সাদা পায়জামায়। কিন্তু তারা যেভাবে পোজ দিয়েছেন একত্রে তাতেই নাকি নেট নাগরিকরা সোনাক্ষীর বেবি বাম্প দেখতে পেয়েছেন। এ ছাড়াও সোনাক্ষী ঢিলেঢালা আনারকলি পরেছেন বলেই সেই সন্দেহ মাথা চাড়া দিয়েছে।

আর এ নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। অনেকে আবার সেই পোস্টে তাদের শুভেচ্ছাও জানিয়েছেন।

তবে এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি সোনাক্ষী-জহির দম্পতি।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প