রাত পোহালেই ভারতসহ পশ্চিমবঙ্গজুড়ে উদযাপন করা হবে আলোর উৎসব দীপাবলি

রাত পোহালেই ভারতসহ পশ্চিমবঙ্গজুড়ে উদযাপন করা হবে আলোর উৎসব দীপাবলি বা ধনতেরাস। এই উৎসবে ভেসে যাবে গ্রাম, শহর থেকে কল্লোলিনী তিলোত্তমার রাজপথ। বছরের এই দিনটিতে কলকাতাজুড়ে আতশবাজি থেকে মোমবাতি, প্রদীপ, টুনি বাল্বসহ হরেকরকম নিয়ন আলোয় ঘর সাজায় মানুষ।

কলকাতার পাশাপাশি রাজ্যজুড়েই রাস্তা-ঘাট সেজে ওঠে আলোর পসরায়। এরই মধ্যে সেইসব জিনিসপত্র কেনা শেষ করেছেন ক্রেতারা।

উৎসবমুখর দিনটিতে পশ্চিমবঙ্গজুড়ে বাড়িতে, পাড়ার ক্লাবে অনুষ্ঠিত হবে কালী পূজা। তার আগেই ঝলমলে আলোয় সাজানো হচ্ছে প্রতিটি ঘরবাড়ি। আলোর চাদরে মুড়ে ফেলা হচ্ছে বাড়ির ছাদ থেকে রাস্তা, পাড়ার অলি-গলি।

দীপাবলি হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসবগুলোর মধ্যে একটি। এই দিনে প্রত্যেক পরিবার মিষ্টি এবং সুস্বাদু খাবার তৈরি করে। প্রতিটি বাড়ির বারান্দায় আঁকা হয় রঙ্গোলির নকশা।

এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় কালী পূজা করা হয়, আবার অনেকেই এই দিনে দেবী লক্ষ্মীর পূজা করেন।

উত্তর ২৪ পরগনার বাসিন্দা শান্তনু আচার্য বলেন, দীপাবলির দিনে আমরা বাড়িতে লক্ষ্মীপূজা করি, যাকে আমরা অলক্ষীতারণ বলে থাকি। সন্ধ্যা হলেই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আতশবাজি পোড়ানো এবং মিষ্টিমুখও করি। পশ্চিমবঙ্গজুড়ে আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আলোর উৎসব উদযাপন করি। কারণ, ধর্ম যার যার উৎসব সবার।

শান্তনু আরও জানান, এদিন আমরা পরমপিতার কাছে প্রার্থনা করি, এই অশান্ত পৃথিবীতে যাতে সব ধর্মের মানুষ সুখে শান্তিতে থাকতে পারে।

বাঙালিদের মধ্যে খুব একটা প্রচলিত না হলেও কালীপূজার পরের দিন অনেক জায়গায় গোবর্ধন পর্বত পূজা হিসেবে পালিত হয়।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী