জার্মানির বার্লিনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৮ অক্টোবর) বার্লিনের স্থানীয় এক হলে যুবদল জার্মানি শাখার উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জার্মান বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

জার্মানি যুবদলের নেতা আনহার মিয়ার সভাপতিত্বে এবং যুবদল নেতা আব্দুল আব্দুল হান্নান রুহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া। বাংলাদেশ সফরে থাকায় টেলিকনফারেন্সে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জার্মান বিএনপির সাধারণ সম্পাদক গণি সরকার ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জার্মান বিএনপির সহ-সভাপতি অপু চৌধুরী, বার্লিন বিএনপি সভাপতি জসিম শিকদার, জার্মান বিএনপির আন্তর্জাতিক সম্পাদক শরিয়ত খাঁন মিঠু, প্রচার সম্পাদক শাহ আলম, বার্লিন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল বেপারিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত শক্তিশালী করার লক্ষ্যে জার্মান বিএনপি এবং জার্মান যুবদলের নেতাকর্মীরা বদ্ধপরিকর। এছাড়াও আলোচনা বক্তারা জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- জার্মান যুবদল নেতা একরাম, রেদওয়ান, তারেক, শহীদ, সুমন, তানজিল, বেলাল, জনি, আরিফ প্রমুখ।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী