বিমানবন্দর সড়কে কেন শিক্ষার্থীদের চাপা দিয়েছিল প্রাইভেটকার?

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে গত ২৭ অক্টোবর দুপুরে একদল শিক্ষার্থীকে দ্রুতগতির একটি সাদা রঙের প্রাইভেটকার চাপ দেয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তার পাশ দিয়ে কয়েকজন শিক্ষার্থী হেঁটে যাচ্ছেন। এ সময় আচমকা পেছন থেকে সাদা রঙের একটি প্রাইভেটকার এসে তাদের চাপা দেয়। এ সময় কয়েকজন প্রাইভেটকারের নিচে পড়ে যান। স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে প্রাথমিকভাবে সবাই গাড়ির চালককেই দোষারোপ করেন। তবে পুলিশ জানিয়েছে দুর্ঘটনার আগেই চলন্ত প্রাইভেটকারটির একটি চাকা ফেটে যায়। যে কারণে চেষ্টা করেও গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেননি চালক।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মুস্তাফিজুর রহমানও প্রাথমিক তদন্তের পর চাকা ফেটে যাওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করেন। তিনি গণমাধ্যমকে জানান, গাড়িচাপায় কয়েকজন শিক্ষার্থী আহতের ঘটনায় একটি মামলা হয়েছে। প্রথমে চালক মোস্তাফিজুর রহমান (৪৮) পালিয়ে গেলেও পরে তাকে আটক করা হয়। গাড়িটিও জব্দ করা হয়েছে।

গাড়িটির চালক মোস্তাফিজুর রহমান (৪৮) রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগে চাকরি করেন জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, তিনি নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি, ঘটনার আগে চলন্ত অবস্থায় প্রাইভেটকারটির একটি চাকা ফেটে যায়। এতে তিনি গাড়িটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। একপর্যায়ে পেছন থেকে শিক্ষার্থীদের ওপর উঠে যায়। চালককে আদালত কারাগারে পাঠিয়েছেন বলেও জানান তিনি।  

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী