উত্তর গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় দেড় শতাধিক নিহত

উত্তর গাজা ও লেবাননে ইসরায়েলের সবশেষ হামলায় দেড় শতাধিক লোকের প্রাণ গেছে। গাজায় প্রথমে ৯৩ জন নিহত হওয়ার কথা জানানো হলেও পরে তা বেড়ে দাঁড়ায় ১০৯ জনে।

গাজা সরকারের তথ্য দপ্তর জানায়, মঙ্গলবার উত্তর গাজার বেইত লাহিয়ায় ইসরায়েলি হামলার শিকার হয় পাঁচতলা একটি ভবন। এটি বাস্তুচ্যুতদের থাকার জায়গা হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

লেবাননের পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় সোমবার রাতভর ইসরায়েলি হামলায় অন্তত ৬০ জন নিহত হন।

গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় মানবেতর পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে উত্তর গাজার পরিস্থিতি বেশ খারাপ। চলতি অক্টোবরের শুরুর দিকে ওই এলাকায় ইসরায়েল অভিযান শুরু করে।  

উত্তর গাজায় নিহতের সংখ্যা বেড়ে যাওয়া এবং সেখানকার পরিস্থিতি অবনতির পরিপ্রেক্ষিতে কাতারে পুনরায় শুরু হওয়া যুদ্ধবিরতি আলোচনা থেকে উল্লেখযোগ্য অগ্রগতির আশা নেই।

এর সঙ্গে ইসরায়েল জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) কার্যক্রম বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নিয়েছে। এটি গাজার ২৩ লাখ লোকের মূল ভরসাস্থল।

গাজার দেইর আল-বালাহ থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বেইত লাহিয়ায় হামলার বীভৎস দৃশ্য সম্পর্কে জানাচ্ছিলেন।

তিনি বলেন, ধ্বংসস্তূপের নিচ থেকে আরও মরদেহ বের করা হচ্ছে, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া বলেন, হামলার পর দেড় শতাধিক হতাহত লোক হাসপাতালে এসেছেন। আহত অনেকে পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণে মারা যেতে পারেন বলে তিনি সতর্ক করেন।

গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী হাসপাতালের কয়েক ডজন চিকিৎসাকর্মীকে আটক করে। ফলে সেখানে মাত্র তিনজন চিকিৎসকই অবশিষ্ট রয়েছেন।

এদিকে লেবাননের পূর্ব দিকে বেকা উপত্যকায় ইসরায়েলের রাতভর হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫৮ জন। দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি জানায়।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী