অবশেষে ২০১ রানের জুটি ভাঙলেন তাইজুল

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিং সহায়ক পিচে বেশ বিপাকেই আছেন বাংলাদেশের বোলাররা। দক্ষিণ আফ্রিকার উইকেট ফেলতে রীতিমত ঘাম ঝরছে তাদের।

দলীয় ৬৯ রানে প্রথম উইকেট পড়েছিল। দ্বিতীয় উইকেটের জন্য অপেক্ষা করতে হলো ২৭০ রান পর্যন্ত। ২০১ রানের বিশাল জুটি গড়লেন টনি ডি জর্জি আর ত্রিস্তান স্টাবস।

স্টাবস তার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন। সেঞ্চুরি করে অবশেষে ধৈর্যচ্যুতি ঘটেছে তার। তাইজুল ইসলাম তাকে বোল্ড করেছেন। ১৯৮ বলে গড়া স্টাবসের ১০৬ রানের ইনিংসে ছিল ৬টি চার আর ৩টি ছক্কার মার।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে কোনো সফলতা পায়নি বাংলাদেশ। এই সেশনে একটি উইকেটও শিকার করতে পারেনি স্বাগতিক দলের বোলাররা। ডি জর্জির সেঞ্চুরিতে ১ উইকেটে ২০৫ রান করে চা বিরতিতে যায় প্রোটিয়ারা।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।

দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেট নিতে ১৮তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। সফরকারীদের দলীয় ৬৯ রানের মাথায় বহুল প্রতিক্ষিত উইকেট নিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন তাইজুল ইসলাম।

১৮তম ওভারের প্রথম বলে তাইজুলকে উড়িয়ে মারতে গিয়েছিলেন এইডেন মার্করাম। কিন্তু প্রোটিয়া ওপেনার ধরে পড়েন মুমিনুল হকের হাতে। ৫৫ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরত যান মার্করাম।

এরপর দ্বিতীয় উইকেটে স্টাবসকে নিয়ে বড় জুটি ডি জর্জির। এখনও জর্জি অপরাজিত আছেন ১২৬ রানে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী