ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অবস্থান করা অবৈধ একদল ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। দেশটিতে থাকার কোনো বৈধ কাগজপত্র ও ডকুমেন্ট নেই বলে তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, স্থানীয় সময় গত শুক্রবার এ নিয়ে এক বিবৃতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। তাতে বলা হয়, গত ২২ অক্টোবর একটি চার্টার্ড ফ্লাইটে এসব ভারতীয়দের দেশে ফেরত পাঠানো হয়।

কয়েকটি সূত্রের বরাতে সংবাদ সংস্থা এএনআই বলছে, অভিবাসী নীতিতে আরও কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র ও ভারত। ভারতীয়দের মধ্যে যারা অবৈধ, তাদের ফেরত পাঠাচ্ছে আমেরিকা। তাতে সায় রয়েছে ভারত সরকারেরও।

সূত্রটি বলছে, যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ ভারতীয়দের বিশেষ বার্তা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে করে সবাই বৈধ অভিবাসী হয়ে যান। সম্প্রতি চার্টার্ড ফ্লাইটে করে অবৈধ একদল ভারতীয়কে দেশে ফেরত পাঠানো তারই ইঙ্গিত। গত কয়েক বছর ধরেই এভাবে পাঠানো হচ্ছে ভারতীয়দের।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি থেকে প্রকাশিত বিবৃতিতেও বলা হয়, এই উদ্যোগে ভারত সরকারের সায় রয়েছে। তবে ঠিক কতজনকে এবার যুক্তরাষ্ট্র থেকে বের করা হলো, তা উল্লেখ করেনি কোনো দেশই।

জানা যায়, গত জুন থেকে এ পর্যন্ত ১ লাখ ৬০ হাজার অবৈধ অভিবাসীকে দেশ থেকে বের করে দিয়েছে আমেরিকা। এর মধ্যে অনেককে দেশে ফেরত পাঠানো হয়েছে। এ জন্য ৪৯৫টি ফ্লাইট পরিচালনা করা হয়। আর এরা সবাই ভারতসহ বিশ্বের ১৪৫টি দেশ থেকে আমেরিকায় গিয়েছিলেন।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী