১৭ বছর পর ব্রাজিলের খেলোয়াড়ের হাতে উঠছে ব্যালন ডি’অর?

১৭ বছর পর ব্রাজিলিয়ান কোনো ফুটবলার জিততে চলেছেন ব্যালন ডি’অর। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র সম্মান জনক এই পুরস্কার জিততে চলেছেন তা প্রায় নিশ্চিত। আর তাই আগাম উদযাপন শুরু করে দিয়েছেন সমর্থকরাও। সোমবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে এবারের ব্যালন ডি’অরের আনুষ্ঠানিকতা।

ভিনিসিউসের ব্যালন ডি’র জয় অনেকটা পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা। জুড বেলিংহ্যাম, রদ্রি, লউতারো মার্টিনেজের মতো প্রতিদ্বন্দ্বি থাকলেও ফুটবলের মর্যাদাপূর্ণ এই স্মারক যে রিয়াল উইঙ্গার জিততে চলেছেন তা অনেক আগেই জানাজানি হয়ে যায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোয়।

ভিনির ব্যালন ডি’অর জয়ের পেছনে তার ক্লাব পারফরমেন্সকেই বড় করে দেখছেন সংশ্লিষ্টরা। রিয়াল মাদ্রিদের হয়ে গেলো মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ব্রাজিলিয়ান তারকা। আছে লা লিগা শিরোপাও। তবে জাতীয় দলে মারাত্মক ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি। ক্লাব কম্পিটিশনে গেলো মৌসুমে ৩৯ ম্যাচে মাত্র ২৪ গোল করেই এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য বিবেচিত হচ্ছেন তিনি।

এবারের ব্যালন ডি’অরের দৌড়ে ভিনিসিউসের একেবারে যোগ্য প্রতিদ্বন্দ্বি ছিলেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। স্পেনকে ইউরো চ্যাম্পিয়নশিপ জেতাতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো তার। হয়েছিলেন টুর্নামেন্ট সেরা ফুটবলারও। এছাড়াও ম্যানচেস্টার সিটির হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ শিরোপা। তারপরও ব্যালন ডি’অর জয়ের দৌড়ে তাকে বিবেচনায় রাখা হচ্ছে না।

এদিকে জাতীয় দল এবং ক্লাবে গেলো মৌসুমে দুর্দান্ত ছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লউতারো মার্টিনেজ। আর্জেন্টিনার টানা দ্বিতীয় কোপা জয়ে তার ছিলো গুরুত্বপূর্ণ অবদান। এছাড়াও ইতালিয়ান সিরি আ’য় ইন্টার মিলানকে জিতিয়েছেন লিগ শিরোপা। তারপরও ব্যালন ডি’অরের জন্য বিবেচনায় থাকছেন না তিনি।

এদিকে, ভিনির ব্যালন ডি’অর জয়ের মধ্য দিয়ে ১৭ বছরের অপেক্ষা ঘুঁচতে চলেছে ব্রাজিলের। ২০০৭ সালে ব্রাজিলের হয়ে শেষবার ব্যালন ডি’অর জিতেছিলেন কাকা। তখন ইতালিয়ান ক্লাব এসি মিলানের হয়ে খেলতেন তিনি। 

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা