‘আমি যে তোমার’, নাচের ছন্দে মাধুরী-বিদ্যার দ্বৈরথ!

‘ভুলভুলাইয়া ৩’র ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই অপেক্ষা ছিল। কবে বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিতের নাচ দেখা যাবে? এই অপেক্ষাতেই ছিলেন দর্শকদের অনেকেই।এতদিনে তার অবসান হল। বিদ্যা-মাধুরী জুটির ম্যাজিকে নতুনভাবে দেখা গেল ‘আমি যে তোমার’ গানটি।

‘আমি যে তোমার ৩.০’, এই নাম দেওয়া হয়েছে ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমার গানকে। আমাল মালিকের সঙ্গীতায়োজনে গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। রাজপ্রাসাদের সেট সাজিয়ে করা হয়েছে শুটিং। রাজদরবারেই নর্তকী হিসেবে দেখা যাচ্ছে বিদ্যা ও মাধুরীকে। দুজনে যেন নাচের ছন্দেই দ্বৈরথে মেতে উঠেছেন।

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুলভুলাইয়া’ সিনেমার প্রসঙ্গ উত্থাপন হলে মঞ্জুলিকা ওরফে বিদ্যা বালনের সেই ভয়াবহ রূপের কথা আসবেই। বলা ভালো, বিদ্যা বালনের দুরন্ত অভিনয়ই ছিল পরিচালক প্রিয়দর্শনের ‘ভুলভুলাইয়া’ সিনেমার তুরুপের তাস। এমনকী, কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণীর ‘ভুলভুলাইয়া ২’ সিনেমাতেও এসেছিল মঞ্জুলিকার গল্প। তবে সেখানে অভিনয় করেছিলেন তাব্বু।

তবে ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমাতে আবারও মঞ্জুলিকা হয়ে ফিরছেন বিদ্যা। একই সঙ্গে এবারের সিনেমার বাড়তি পাওনা বলিউডের ‘ডান্সিং কুইন’ মাধুরী দীক্ষিত। কোন চরিত্রে মাধুরী দীক্ষিত অভিনয় করছেন? তা জানা যায়নি।

তবে গল্পের শিকড় এবার কলকাতা শহরে। নায়ক কার্তিক আরিয়ান কলকাতায় অনেকদিন থেকে শুটিং করেছেন। কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত ছাড়াও অনীশ বাজমি পরিচালিত সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে তৃপ্তি দিমরি, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র, মনীশ ভাদওয়া এবং কাঞ্চন মল্লিক। আগামী পয়লা নভেম্বর সিনেমা হলে মুক্তি পাচ্ছে  ‘ভুলভুলাইয়া ৩’।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী