পাকিস্তানে তালেবানের হামলায় ১০ পুলিশ সদস্য নিহত

আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি তল্লাশিচৌকিতে ১০ জন পুলিশকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার এ হামলার ঘটনা ঘটেছে। এ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবান।

পরিচয় প্রকাশ না করার শর্তে জ্যেষ্ঠ এক গোয়েন্দা কর্মকর্তা এএফপিকে বলেছেন, প্রায় এক ঘণ্টা ধরে ওই এলাকায় গোলাগুলি চলে। এ সময় ১০ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দেরা ইসমাইল খান এলাকায় ২০ থেকে ২৫ জন জঙ্গি পুলিশের ওই তল্লাশিচৌকিতে হামলা চালায়।

২০২১ সালে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে জঙ্গিবাদের উত্থান ঘটেছে। নিরাপত্তা বাহিনীর তল্লাশিচৌকি লক্ষ্য করে বেশি হামলা চালানো হয় দেশটিতে।

আফগান সীমান্ত থেকে ৭০ কিলোমিটার পূ্র্বে ওই হামলার ঘটনা ঘটে।

এদিকে আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গতকাল বৃহস্পতিবার রাতে আলাদা একটি হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গত মাসে বিদেশি রাষ্ট্রদূতদের নিরাপত্তাবহরে থাকা পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে হামলা হয়। বিস্ফোরণে এক পুলিশ সদস্য নিহত হন।

পাকিস্তানের তালেবান জঙ্গি ও আফগানিস্তানের তালেবানদের আদর্শ একই।

ইসলামাবাদের অভিযোগ, এ ধরনের হামলা প্রতিবেশী দেশ আফগানিস্তানের জঙ্গি দলগুলো চালায়। বেশির ভাগ হামলার সঙ্গে তেহরিক-ই-তালেবান পাকিস্তান জড়িত। তবে কাবুলের তালেবান সরকার এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প