ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে ৬ শতাধিক অভিবাসী যুক্তরাজ্যে

ফরাসি উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে এক শিশুর মৃত্যুর পরদিন ছোট নৌকায় যুক্তরাজ্য পৌঁছেছেন ছয়শ জনেরও বেশি অভিবাসী।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১০টি নৌকায় ৬৪৭ জন অভিবাসী যুক্তরাজ্যের উপকূলে পৌঁছেছেন। এ নিয়ে, চলতি বছর দেশটিতে চ্যানেল পাড়িয়ে দিয়ে আসা অভিবাসীর সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে।

ফরাসি কর্তৃপক্ষ ১৭ অক্টোবর সন্ধ্যায় ফ্রান্সের পা-দ্যো-কালে অঞ্চলের ভিসঁ উপকূলে একটি শিশুর মৃত্যুর কথা জানানোর পরদিনই ছয় শতাধিক অভিবাসী ব্রিটেনে পৌঁছান।

ওই শিশুর মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর ফ্রান্স থেকে ছোটো নৌকায় ব্রিটেনে পাড়ি জমাতে গিয়ে মারা গেছেন ৫২ জন। শরণার্থী অধিকার নিয়ে কাজ করা এনজিওগুলো বলছে, ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে।

শরণার্থী কাউন্সিলের প্রধান নির্বাহী এনভার সলোমন বলেছেন, গত তিন বছরের তুলনায় এ বছর ইংলিশ চ্যানেল মৃত্যুর সংখ্যা বেড়েছে।

তিনি বলেন, ‘মৃত্যুর মিছিল আর ট্র্যাজেডি দেখিয়ে দিচ্ছে যে, আমাদের পদ্ধতি পুনর্বিবেচনা করা দরকার। কারণ এই অবস্থা চলতে থাকলে প্রাণহানি আরও বাড়তে থাকবে।’

এদিকে, চ্যানেলে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকলেও অভিবাসীরা যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা থেকে বিরত হচ্ছেন না।

চলতি বছরের ১৮ অক্টোবর পর্যন্ত ২৮ হাজার ২০৪ অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছছেন যা গত বছরের একই সময়ের তুলনায় অন্তত ৮ শতাংশ বেড়েছে, তবে ২০২২ সালের তুলনায় ২৫ শতাংশ কম।

লেবার পার্টি যুক্তরাজ্যের ক্ষমতা নেওয়ার পর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ১৪ হাজার ৬৩০ জন অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন। সংখ্যাটি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় সমান এবং ২০২২ সালের তুলনায় ১০ হাজার কম।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প