বেনাপোলে ভারত যাতায়াত স্বাভাবিক, নজরদারিতে তালিকাভুক্ত ব্যক্তিরা

বেনাপোল হয়ে পাসপোর্টধারী যাত্রীদের ভারত-বাংলাদেশ যাতায়াত স্বাভাবিক হয়েছে। তবে তালিকাভুক্ত কোনো ব্যক্তিকে যেতে দেওয়া হচ্ছে না। এজন্য গোয়েন্দাসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরদারি করছেন।

সোমবার (১২ আগস্ট) সকাল থেকে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক হয়। বিষয়টি বুধবার (১৪ আগস্ট) সকালে নিশ্চিত করেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযহারুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত দুদিনে বেনাপোল চেকপোস্ট দিয়ে চার হাজার ৬২১ জন পাসপোর্টযাত্রী ভারত-বাংলাদেশে যাতায়াত করেছেন। এদের মধ্যে সোমবার ভারতে গেছেন এক হাজার ১২৮ জন ও ভারত থেকে দেশে ফিরেছেন এক হাজার ১৩৮ জন। মঙ্গলবার (১৩ আগস্ট) ভারতে গেছেন এক হাজার ১৮১ জন ও ভারত থেকে দেশে ফিরেছেন এক হাজার ১৭৪ জন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন সূত্র জানায়, সরকার পতন ঘিরে গত ৫ আগস্ট থেকে দেশে অস্থিতিশীল পরিস্থিতির কারণে যাত্রীদের যাতায়াতে কড়াকড়ি আরোপ করেছিল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বিশেষ করে বিভিন্ন অপরাধে জড়িতরা যেন দেশত্যাগ করতে না পারেন, সেজন্য নজরদারি বাড়ানো হয়। তখন থেকে ভ্রমণ ভিসায় যাত্রী যাতায়াত বন্ধ ছিল। তবে মেডিকেল ও বিজনেস ভিসায় যাতায়াত ছিল সচল। সোমবার থেকে ভ্রমণ ভিসায় যাতায়াত শুরু হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। যাত্রী যাতায়াত আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

চিকিৎসার জন্য ভারতে যাওয়া মনোয়ারা খাতুন বলেন, ‘স্বামীর হার্টের চিকিৎসার জন্য কয়েক মাস পর পর ভারতে যেতে হয়। বুধবার চেকপোস্ট ইমিগ্রেশনে এসে দেখি যাত্রী কম। মনে হচ্ছে ১০ মিনিটের মধ্যে ইমিগ্রেশন শেষ করে ভারত যেতে পারবো। আগে লাইনে দাঁড়িয়ে থাকতে অনেক সময় লাগতো।’

ভারত থেকে বাংলাদেশে আসা ঢাকার তাঁতী বাজারের গোবিন্দ লাল সাহা বলেন, ‘আমি ভ্রমণ ভিসায় ভারতে গিয়েছিলাম। আজ ফিরছি। দুই দেশের বর্ডারে দেখলাম যাত্রী অনেক কম। খুব কম সময়ে ইমিগ্রেশন শেষ করে দেশে ফিরেছি।’

এ বিষয়ে ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আযহারুল ইসলাম বলেন, এখন থেকে ভ্রমণ ভিসার যাত্রীদের যাতায়াতে কোনো সমস্যা নেই। তবে অস্থিতিশীল পরিস্থিতিতে ভারতে যাতায়াত কমেছে। এতদিন যারা ভারতে ছিলেন তারা ফিরছেন।

তিনি আরও জানান, গত এক সপ্তাহে বেনাপোল চেকপোস্ট দিয়ে ১০ হাজার ৮৮২ যাত্রী যাতায়াত করেছেন। এরমধ্যে ভারত থেকে দেশে ফিরেছেন সাত হাজার ৪৯৮ জন। বাংলাদেশ থেকে ভারতে গেছেন তিন হাজার ৩৮৪ জন।

  • Related Posts

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার একটি ভবনে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) ইফতারের পর দেওভোগ পাক্কা রোড এলাকায় আরমান মিয়ার মালিকানাধীন তিনতলা…

    Continue reading
    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করতে গিয়ে লিবিয়ায় আটক ও দুর্ভোগের শিকার হওয়া ১৬৫ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের মধ্যে বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৪৩ জন এবং আশপাশের এলাকায়…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি