দীর্ঘ এক বছর পর ফিরছেন নেইমার

১৮ অক্টোবর ২০২৩। সেদিন উরুগুয়ের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ম্যাচের ৪৪ মিনিটে নিকোলাস দে লা ক্রুজের ধাক্কা খেয়ে পড়ে যান নেইমার জুনিয়র। চোট পান এসিএলে। ওই চোট এক বছরের জন্য মাঠের বাইরে রেখেছে ব্রাজিলিয়ান তারকাকে। লম্বা সময় পর আজ মাঠে ফিরছেন তিনি।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে সোমবার (২১ অক্টোবর) রাত ১০টায় আল আইনের মুখোমুখি হবে নেইমারের আল হিলাল। কদিন আগে দলীয় অনুশীলনে যোগ দেয়া তারকাকে এ ম্যাচের স্কোয়াডে রেখেছে সৌদি ক্লাবটি। ৩২ বছর বয়সি ফুটবলারকে আজ মাঠে দেখাও যেতে পারে। শুরুর একাদশে জায়গা না মিললে অন্তত বদলি হিসেবে নামতে পারেন।

আবু ধাবি সফরে আল হিলালের সঙ্গী হয়েছেন নেইমার। তার ফেরার ঘোষণাও দিয়েছে ক্লাবটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আল হিলাল জানিয়েছে, তারা নেইমারের ফেরার খবরটি জানাতে পেরে খুবই খুশি। তিনি ফিরেছেন। ব্রাজিলিয়ান ফুটবলার সোমবার খেলার জন্য প্রস্তুত।

চোটপ্রবণ নেইমার মাঠে ফেরার মুখে দাঁড়িয়ে খুবই আবেগাপ্লুত। কান্নাজড়িত কণ্ঠে এই তারকা বলেন, ‘আমি যতবার চোট পাই, ফিরেও আসি। কিন্তু মাঝপথে ফিরে আসি না।’

পিএসজি ছেড়ে বড় অংকের অর্থের বিনিময়ে গত বছর আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার। দলবদল করে ক্লাবের জার্সিতে মাত্র ৫টি ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি, ১ গোলের পাশাপাশি করেছিলেন ৩ অ্যাসিস্ট। আগামী আগস্টে ক্লাবের সঙ্গে তার চুক্তি শেষ হবে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প