দেওয়ালিতে রণবীর, আলিয়ার নতুন শুরু

আবেগের বাড়ি বললেও ভুল হয় না। বাড়িটি ছিল আদতে রাজ কাপুরের বাংলো। সেটিকেই নতুন করে সাজিয়ে নিয়েছেন নাতি রণবীর কাপুর। অবশেষে এই স্বপ্নের বাড়িতে নতুন শুরু করতে যাচ্ছেন আলিয়া-রণবীর দম্পতি। খবর নিউজ ১৮-এর

এই নতুন বাড়িতে ওঠা নিয়ে রীতিমতো রোমাঞ্চিত আলিয়া ও রণবীর। বিশেষ করে পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত এ বাড়িতে বাস করা হবে রণবীরের জন্য বিশেষ কিছু। অবশেষে অপেক্ষা ফুরাচ্ছে।

আগামী মাসের শুরুতে দেওয়ালি উৎসবেই এ বাড়িতে থাকতে শুরু করবেন এই তারকা দম্পতি।

নতুন বাড়ির নির্মাণের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। নতুন বাড়ির ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েও পড়েছে। বহুদিন ধরে এই সূচনার জন্য অপেক্ষা করেছিলেন আলিয়া ও রণবীর।

আগেই শোনা গিয়েছিল, রাহাকে সঙ্গে নিয়ে নতুন বাড়িতেই দেওয়ালি পালন করবেন তাঁরা। সেই পরিকল্পনাই সত্যি হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

তারকা দম্পতির এক ঘনিষ্ঠ সূত্র বলেছিল, এই বাংলোর সঙ্গে পরিবারের সবার আবেগ জড়িয়ে আছে। তাই বাড়ি তৈরির কাজে তাঁরাও জড়িয়ে ছিলেন। আলিয়া ও রণবীর ব্যস্ততার মধ্যেও নিজেরা গিয়ে বাড়ির কাজ কতটা এগিয়েছে, দেখে আসতেন।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে আলিয়ার ছবি ‘জিগরা’। বক্স অফিসে সেভাবে সফল না হলেও প্রশংসিত হয়েছে আলিয়ার অভিনয়। অন্যদিকে তাঁর হাতে রয়েছে সঞ্জয় লীলা বানসালির ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’। এই ছবিতে রয়েছেন রণবীর কাপুরও।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত