সাকিব না থাকায় ‘স্বস্তি’ দক্ষিণ আফ্রিকার

১৬ বছর আগে, সাকিবের বয়স তখনও স্রেফ ২১ বছর। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুই ম্যাচে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন সাকিব আল হাসান।সবমিলিয়ে তাদের বিপক্ষে ৬ ম্যাচে সাকিব পেয়েছেন ১৩ উইকেট, ব্যাট হাতে আছে ২০৩ রান।  

এবার অবশ্য সাকিব থাকছেন না তাদের বিপক্ষে। মিরপুর টেস্টের দলে শুরুতে তাকে রাখলেও শেষ পর্যন্ত নিরাপত্তার কারণে তার দেশেই আসা হয়নি। সাকিবকে কি প্রতিপক্ষ হিসেবে মিস করবে দক্ষিণ আফ্রিকাও? এমন প্রশ্ন ছিল তাদের ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করামের কাছে।  

উত্তরে তিনি বলেন, ‘(সাকিবকে) সেভাবে মিস করব না। সে খুব ভালো বোলার, ভালো খেলোয়াড়। ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। অনেক বছর ধরে খেলছে। তাকে মোকাবিলা করতে হবে না, এটা অবশ্যই হাঁফ ছেড়ে বাঁচার মতো। তার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। ’

সাকিব না থাকলেও মিরপুরে স্পিনারদের নিয়েই একাদশ সাজাবে বাংলাদেশ। একাদশে খেলবেন অন্তত তিনজন স্পিনার। সাকিব না থাকলেও তাই প্রতিপক্ষের জন্য সমীহের ঘাটতি ছিল না মার্করামের।  

তিনি বলেন, ‘তাদের এখনকার স্কোয়াডও অনেক শক্তিশালী, ভালো ভালো স্পিনার আছে। বিশেষ করে এই হোম কন্ডিশনে। কোনো সন্দেহ নেই, আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কঠিন এবং রোমাঞ্চকর কয়টা দিন অপেক্ষা করছে। ’

  • Related Posts

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading
    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ৩৩ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৯০ শিশু। শনিবার (২৫ এপ্রিল) সকালে…

    Continue reading

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস