অশ্লীল দৃশ্য ধারণের অভিযোগে একতা কাপুর ও তার মায়ের বিরুদ্ধে মামলা

ভারতীয় সিরিয়াল নির্মানে একতা কাপুর সবার কাছে পরিচিত। বহুল আলোচিত এই প্রযোজক পড়লেন আইনি জটিলতায়। সঙ্গে তার মা শোভা কাপুরও মেয়ের সঙ্গে মামলায় জড়ালেন। অশালীন দৃশ্য ধারণের অভিযোগে গত ১৮ অক্টোবর মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে।

ওয়েব সিরিজে অশালীন দৃশ্য দেখানোর অভিযোগে শিক্ষক স্বপ্নিল রেওয়াজি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

হিন্দুস্থান টাইমসের সূত্রমতে, রেওয়াজি ২০২১ সালে এমএইচবি থানায় একটি অভিযোগ করেন, যেখানে দাবি করা হয়, আল্ট বালাজির প্রযোজিত তিনটি ওয়েব সিরিজে, বিশেষত ‘ক্লাস অফ ২০১৭’ এবং ‘ক্লাস অফ ২০২০’, যেখানে নাবালকদের একত্রিত করে অশ্লীল দৃশ্য ধারণ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ওয়েব সিরিজগুলোতে স্কুলড্রেস পরিহিত অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের ‘অশালীন’ কাজকর্মে লিপ্ত হতে দেখা গেছে। যা তরুণ সমাজকে ক্ষতির সম্মুখীন করে।

এফআইআরে বলা হয়েছে, ফেব্রুয়ারি থেকে এপ্রিল ২০২১ এর মধ্যে একটি অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে অশ্লীল দৃশ্যে অভিনয় করানো হয় এবং অনুপযুক্ত কথোপকথনে অংশগ্রহণ করানো হয়।

বরিভালি আদালতের নির্দেশে পুলিশ পকসো আইনের ১৩ এবং ১৫ ধারাসহ বেশ কয়েকটি আইনী ধারা প্রয়োগ করেছে, যার মধ্যে রয়েছে তথ্য প্রযুক্তি আইন এবং নারী নিষিদ্ধকরণ আইন, যা অশ্লীলতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে।

এছাড়াও, মামলা দায়ের করা হয়েছে আইপিসির ২৯২, ২৯৩ এবং ২৯৫(এ) ধারার অধীনে এবং সিগারেট ও তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রতিরোধ আইনের অধীনে।

বর্তমানে মামলার তদন্ত চলমান রয়েছে। এমএইচবি পুলিশ ওয়েব সিরিজগুলোতে অশ্লীল দৃশ্য ধারণের অভিযোগ নিয়ে কাজ করছে।

তবে এখন পর্যন্ত আল্ট বালাজি টেলিফিল্মস বা প্রযোজক একতা কাপুর ও শোভা কাপুরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

এদিকে গত ১৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে একতার ড্রামা ছবি ‘লাভ, সেক্স অর ধোকা ২’। ‘এলএসডি ২’ ছবিটি পরিচালনা করেছেন দিবাকর বন্দ্যোপাধ্যায়।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প