মালয়েশিয়ার জোহর রাজ্যে ৩৪ বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ার জোহর রাজ্যের একটি নির্মাণস্থল থেকে ৩৪ বাংলাদেশিসহ ৪৩ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। এছাড়া গ্রেফতার করা হয়েছে স্থানীয় একজন নিয়োগকর্তা ও প্রতিনিধিকে।

রাজ্যের অভিবাসন বিভাগ জানায়, শুক্রবার (১৮ অক্টোবর) ক্লুয়াং এলাকায় একটি হাউজিং প্রকল্প সাইটে অভিযান চালিয়ে ৪৩ জন অবৈধ অভিবাসী এবং একজন স্থানীয় নিয়োগকর্তাকে গ্রেফতার করা হয়।

স্টেট জিআইএম ডিরেক্টর দাতুক মোহম্মদ রুশদি মোহদ দারুস রোববার (২০ অক্টোবর) এক বিবৃতিতে বলেন, বৈধ অনুমতি ছাড়াই নির্মাণস্থলে কাজ করছে বিদেশিরা। জনসাধারণের এমন অভিযোগের পর শুক্রবার, অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর রেগুলেশন ১৭ (বি), ৬ (১) (সি) এবং ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ (অ্যাক্ট) এর ধারা ১৫ (১) (সি) এর অধীনে অপরাধ করায় তাদের গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে ২১ থেকে ৪৯ বছর বয়সী চার নারী, ৩৪ বাংলাদেশি পুরুষ এবং ৯ জন ইন্দোনেশিয়ান। অভিযানে মোট ৮৫ জন বিদেশি ও স্থানীয়দের কাগজপত্র পরীক্ষা করার সময় কেউ কেউ পাশের নদীতে ঝাঁপ দেওয়াসহ পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

হাউজিং সাইটের প্রধান ঠিকাদারের নিয়োগকর্তার প্রতিনিধিকে বিদেশিদের সুরক্ষার জন্য ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ৫৬ (১) (ডি) ধারার অপরাধে গ্রেফতার করা হয়েছে।

মোহাম্মাদ রুশদি বলেন, এই অভিযানে জিআইএম এনফোর্সমেন্ট ডিভিশনের পাশাপাশি ক্লুয়াং ইমিগ্রেশন, বাতু পাহাত, সেগামাত এবং মুয়ার শাখার এনফোর্সমেন্ট অফিসারদের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।

এদিকে পৃথক আরেকটি বিবৃতিতে রুশদি বলেন, জিআইএম মার্সিং শাখার প্রয়োগকারী ইউনিট বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জেলার একটি বাড়িতে অভিযানে পাসপোর্ট এবং বৈধ ভ্রমণ নথি ছাড়াই কাজ করছে এমন অভিযোগে ছয় অভিবাসীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে একজন বাংলাদেশি এবং পাঁচ ইন্দোনেশিয়ার নাগরিক। যাদের বয়স ২৫ থেকে ৫৪ বছরের মধ্যে।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প