নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চুলায় আগুন ধরাতেই বিস্ফোরণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বসতবাড়িতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কবিতা বেগম (৪৫) নামে এক নারী দগ্ধ হয়েছেন।

রোববার (২০ অক্টোবর) সকালে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী নয়াপাড়া হৃদয়মনি ক্রিয়েটিভ স্কুল রোড এলাকার এক বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

আহত কবিতা বেগম কিশোরগঞ্জের কটিয়াটি উপজেলার জিল্লুর রহমানের স্ত্রী। তিনি আদমজী ইপিজেডের অনন্ত হুয়াক্সিয়ান নামের এক পোশাক কারখানায় অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউডে চিকিৎসাধীন।

জানা যায়, আহত কবিতা বেগম তার ছেলেকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। তারা দুজনই পোশাক কারখানায় কাজ করতেন। সকালে বিকট শব্দে দ্বিতীয় তলার তিনটি কক্ষের বারান্দার দেওয়াল ভেঙে নিচে পড়ে। সিলিংয়ের বিভিন্ন পয়েন্টে ফাটল সৃষ্টিসহ কক্ষের ভেতরের দেওয়াল ধসে পড়ে।

এ বিষয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিলন জানান, গ্যাসের চুলা থেকে জমা হওয়া গ্যাস থেকে বিস্ফোরণটি হয়েছে। সম্ভবত রাতে চুলার সুইচ বন্ধ করা হয়নি। ধারণা করা হচ্ছে আজ সকালে গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে এই বিস্ফোরণ ঘটে।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি