যুক্তরাষ্ট্রে ফেরি ডক ধসে ৭ জন নিহত, আহত বহু

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় একটি ফেরি ডকের একাংশ ধসে অন্তত সাতজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে সাপেলো আইল্যান্ডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এসময় দ্বীপটিতে গুল্লাহ-গিচি সম্প্রদায়ের সাংস্কৃতিক উৎসব উদযাপন করতে বিপুল জনসমাগম হয়েছিল।

জর্জিয়া ডিপার্টমেন্ট অব ন্যাচারাল রিসোর্সেস (ডিএনআর) জানিয়েছে, ধসের সময় প্রায় ২০ জন মানুষ পানিতে পড়ে যান। উদ্ধারকাজের নেতৃত্বে থাকা ক্যাপ্টেন ক্রিস হজ জানান, ঘটনাস্থলে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু হয়। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর, তাদের মধ্যে দুজনকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এখন পর্যন্ত ডক ধসের কারণ স্পষ্ট নয়। তবে এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ডিএনআর।

দুর্ঘটনার পর জরুরি সেবাদানকারী সংস্থাগুলো নৌকা ও হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধার অভিযান চালায়। স্থানীয় এলম গ্রোভ ব্যাপটিস্ট চার্চে একটি পুনর্মিলনী কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে পরিবারগুলো তাদের প্রিয়জনদের খুঁজতে পারছে।

এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প উভয়েই শোক প্রকাশ করেছেন।

বাইডেন বলেছেন, আমরা নিহতদের জন্য শোকাহত। যারা আহত হয়েছেন বা এখনো নিখোঁজ, তাদের জন্য প্রার্থনা করছি।

গভর্নর কেম্প টুইটারে বলেছেন, জর্জিয়ার সবাইকে আহ্বান জানাই, এই মর্মান্তিক ঘটনার শিকার পরিবারগুলোর জন্য প্রার্থনা করুন।

সাপেলো আইল্যান্ড জর্জিয়ার একটি বিখ্যাত দ্বীপ, যেখানে প্রায় ৭০ জন স্থায়ী বাসিন্দা রয়েছেন। দ্বীপটির বেশিরভাগ মানুষ গুল্লাহ-গিচি সম্প্রদায়ের, যারা দাসপ্রথার সময়কালে সেখানে গিয়েছিলেন। দ্বীপটিতে কেবল ফেরির সাহায্যেই প্রবেশ করা যায়।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা