আবারও ভারতের নাটকীয় ধস, নিউজিল্যান্ডের লক্ষ্য ১০৭

সকালের সূর্য সবসময় দিনের পূর্বাভাস দেয় না। বেঙ্গালুরু টেস্টের চতুর্থ দিনটি ঠিক সেভাবেই কেটেছে ভারতের।সরফরাজ আহমেদ ও ঋষভ পন্তের জুটিতে দেড় সেশনেরও বেশি সময় কোনো উইকেট হারায়নি তারা। কিন্তু হাতে থাকা সেই সাত উইকেট শেষ ৫৪ রানেই হারিয়ে ফেলে রোহিত শর্মার দল। তাই জেতার জন্য শেষ দিনে কেবল ১০৭ রান দরকার নিউজিল্যান্ডের।

ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হওয়ার পর আজই ফের ব্যাটিংয়ে নামে কিউইরা। কিন্তু আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে ৪ বলের বেশি খেলতে পারেনি। সেই চার বল থেকে অবশ্য কোনো রানও পায়নি। টম ল্যাথাম ও ডেভন কনওয়ে দুজনেই শূন্য রানে অপরাজিত আছেন।

৩ উইকেটে ২৩১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। ঋষভ পন্তের সঙ্গে জুটি বেঁধে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন সরফরাজ খান। দ্বিতীয় নতুন বল আসার পর্যন্ত ভালোই খেলছিলেন তারা। কিন্তু নতুন বল খুব দ্রুতই ব্রেকথ্রু পায় নিউজিল্যান্ড। সরফরাজকে প্যাটেলের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান টিম সাউদি। ভাঙেন চতুর্থ উইকেটে ১৭৭ রানের জুটি।

১৯৫ বলে ১৮ চার ও ৩ ছক্কায় ১৫০ রানের ইনিংস খেলে আউট হন সরফরাজ। সেঞ্চুরির পথে ছিলেন পন্তও। কিন্তু এনিয়ে সপ্তমবার ‘নার্ভাস নাইন্টিজে’ কাটা পড়লেন এই বাঁহাতি। ১০৫ বলে ৯ চার ও ৫ ছক্কায় ৯৯ রানে বোল্ড হন তিনি।

এরপর প্রথম ইনিংসের মতো আবারও নাটকীয়ভাবে ধসে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। ৩ উইকেটে ৪০৮ থেকে গুটিয়ে যায় ৪৬২ রানেই। শেষ দিকে আর কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি।  কিউইদের হয়ে ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রোর্ক তিনটি উইকেট শিকার করেন। এছাড়া দুটি উইকেট এজাজ প্যাটেল ও একটি করে উইকেট নেন গ্লেন ফিলিপস এবং সাউদি।

১০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারে জাসপ্রিত বুমরাহর চার বল মোকাবিলা করেন ল্যাথাম। এরপর আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। তবে এনিয়ে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়াতে দেখা যায় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে। কিন্তু কিছুক্ষণ পর অঝোরে বৃষ্টি নামতে শুরু করলে দিনশেষের ঘোষণা দেওয়া হয়।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী