গাইবান্ধায় নৌকাবাইচ দেখতে মানুষের ভিড়

গাইবান্ধার ফুলছড়ির ব্রাহ্মপুত্রে নদে ঐতিহ্যের নৌকাবাইচ খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাট এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানান, খেলা দেখতে দূর-দূরান্ত থেকে হাজারো নারী-পুরুষ ও শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষ ভিড় করে। খেলাকে ঘিরে বসেছে হরেক রকমের অস্থায়ী দোকান। নৌকাবাইচ প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলার ছোট-বড় মিলে ৯ নৌকা অংশ নেয়।

খেলায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে যমুনা এক্সপ্রেস বগুড়া, দ্বিতীয় স্থান অধিকার করে শেরে বাংলা জামালপুর, তৃতীয় স্থান অধিকার করে চাঁদের আলো কুড়িগ্রাম নামের নৌকা দল।

এসময় ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু, গাইবান্ধা জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিউল করিম দোলন, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম সোলায়মান হোসেন শহীদ, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ওহিদুল ইসলাম জয়, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বিদ্যুৎ, সাবেক সভাপতি সাইদুর রহমান ডিপটি, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

নৌকাবাইচ দেখতে আসা জাহিদুল ইসলাম বলেন, সাত বছর পর নৌকা খেলা দেখতে পেলাম। হাজার হাজার মানুষের ভিড়ে এ খেলা দেখার মজাই আলাদা। আমি চাই প্রতি বছর এ খেলা চালু থাকুক।

গাইবান্ধা সদর থেকে আসা সাদিয়া সুলতানা বলেন, আমি আমার পরিবারের সবাই মিলে এ খেলা দেখতে এসেছি। খুব আনন্দময় একটা সময় কাটলো।

আয়োজক কমিটির সভাপতি মফিজুল হক রনি বলেন, ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছরের ন্যায় এবারও স্থানীয় লোকজন মিলে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করেছি। খেলাটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত খেলার সার্বিক সহযোগিতা করেছি এবং সুষ্ঠুভাবে নৌকাবাইচ শেষ করতে পেরেছি।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প