পাকিস্তানে ধর্ষণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ, সংঘর্ষে নিহত এক

পাকিস্তানে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। এমন পরিস্থিতিতে দুইদিনের জন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে সরকার।

লাহোর শহরের পূর্বাঞ্চলে ধর্ষণের ঘটনা ঘটেছে এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উত্তেজনা শুরু হয়। এরপর চারটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

যৌন হয়রানির ঘটনা পাকিস্তানে খুব সাধারণ। তবে এ ব্যাপারগুলো তেমন একটা সামনে আসে না। তাছাড়া বিক্ষোভও সাধারণত দেখা যায় না।

বৃহস্পতিবার সহিংসতা শুরু হয় যখন পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরের একটি ক্যাম্পাসের বাইরে কয়েকশ শিক্ষার্থী বিক্ষোভ দেখায়। তারা আসবাবপত্র পুড়িয়ে দেয় ও কলেজভবন ভাঙচুর করার আগে একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে। এতে যান চলাচল বিঘ্নিত হয়। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

পুলিশ জানিয়েছে, শান্তি বিঘ্নিত করার অভিযোগে ২৫০ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী।

গুজরাটে বুধবার বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। নিহতের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প