মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে ভিজিট পাস নিয়ে কাজের অভিযোগ, ৫১ বাংলাদেশিসহ গ্রেফতার ১৩৮

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের একটি কারখানায় অবৈধভাবে কাজের অভিযোগে ৫১ বাংলাদেশিসহ ১৩৮ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা মালয়েশিয়ায় ঘুরতে এসে সোশ্যাল ভিজিট পাস ব্যবহার করে একটি কারখানায় কাজ করছিলেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানান সেলাঙ্গর অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনাস কামারুদ্দিন।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে সেলাঙ্গর রাজ্যের শাহ আলমের সেকশন ইউ-৮ এর একটি কারখানায় অভিযান চালিয়ে মোট ১৩৮ অভিবাসীকে আটক করেছে সেলাঙ্গর অভিবাসন বিভাগ। অভিযানে প্রথমে ৪০ জন স্থানীয় নাগরিকসহ মোট ১৮২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে দেশটিতে কাজের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ১৩৮ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ৫১ জন বাংলাদেশি, ৬ জন চীনা, ২২ জন ইন্দোনেশিয়ার, ৩১ জন নেপালের, ১৮ জন মিয়ানমারের, ৫ জন পাকিস্তানের, ৪ জন ভারতীয় এবং একজন শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন। আটকদের মধ্যে ১৬ জন নারী রয়েছেন এবং তাদের সবার বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।

আটকদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ৬(১)(সি), একই আইনের ১৫(১)(সি) ধারা এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর রেগুলেশন ৩৯(বি)-এর অধীনে তদন্ত করা হচ্ছে। আটক অভিবাসীদের পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। 

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত