সীমান্তে দুই কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তবর্তী হল্ট স্টেশনে অভিযান চালিয়ে মহানন্দা এক্সপ্রেস থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৩শ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছে চুয়াডাঙ্গা বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টায় চুয়াডাঙ্গা জেলার দর্শনা হল্ট স্টেশন দিয়ে মহানন্দা এক্সপ্রেসের মাধ্যমে বিষাক্ত সাপের বিষ পাচার হওয়ার গোপন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধীনস্থ হাবিলদার মো. মুরাদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে স্টেশনে অবস্থান নেন। রাজশাহী থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেসে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মহানন্দা এক্সপ্রেসের ৪নং বগির ল্যাগেজ ক্যারিয়ারে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগ তল্লাশি করে ৩টি কাচের বোতলে প্রায় ৩শ গ্রাম ওজনের বিষাক্ত সাপের বিষ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।

চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন মহানন্দা এক্সপ্রেস থেকে ৩শ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়েছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প