মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে একটি ট্রাক ধাক্কা দিলে নারী-শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তাকিয়া খৈয়াছরা ঝরনা রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করেন। নিহতরা হলেন- মেয়ে কাজল রেখা (২৫), মা নূরজাহান (৫৫), কাজলের সন্তান আনাস (সাত মাস)। তারা সবাই সীতাকুন্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ বগাচতর গ্রামের জামান মিস্ত্রি বাড়ির বাসিন্দা।

পুলিশ জানায়, সীতাকুন্ড উপজেলার মহানগর এলাকা থেকে সিএনজি অটোরিকশাযোগে পূর্ব খৈয়াছরা এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন তারা। খৈয়াছরা ঝরনা রাস্তার মাথায় দাঁড়িয়ে যাত্রীদের নামনোর আগেই পেছন দিকে থেকে ভুট্টাবোঝায় দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিয়ে উল্টে খাদে পড়ে যায়। এসময় সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, আটকেপড়া সিএনজি যাত্রীদের উদ্ধার করা হয়েছে। তিনজন ঘটনাস্থলে মারা গেছেন। আহত হয়েছেন আরও তিনজন।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সোহেল সরকার জানান, বড়তাকিয়া খৈয়াছরা ঝরনা রাস্তার মুখে দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী