আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা লঙ্কান ব্যাটসম্যান কামিন্দু

সময়টা দারুণ কাটছে লঙ্কান ব্যাটসম্যান কামিন্দু মেন্ডিসের। সেপ্টেম্বর মাসে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফর্মেন্স করেছেন ২৬ বছর বয়সি এই ব্যাটসম্যান। যার স্বীকৃতি হিসেবে সেপ্টেম্বর মাসের সেরার পুরস্কার উঠেছে তার হাতে। সেরার লড়াইয়ে কামিন্দু পেছনে ফেলেছেন স্বদেশী ক্রিকেটার প্রভাত জয়সুরিয়া এবং অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডকে।

সেপ্টেম্বরের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রকাশ করেছে আইসিসি। পুরুষদের সেরা হয়েছেন কামিন্দু মেন্ডিস আর নারীদের সেরা ইংল্যান্ডের ব্যাটার টেমি বাউমন্ট।

গত মাসে চারটি টেস্ট খেলেছেন কামিন্দু। সেই চার টেস্টে ৯০.২০ গড়ে ৪৫১ রান করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের এক ইনিংসে ১১৪, আর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে খেলেন ক্যারিয়ারসেরা ১৮২ রানের ইনিংস।

এছাড়াও, ইংল্যান্ডের বিপক্ষে ৭৪ এবং ৬৪ রানের দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শুধু তাই নয়, ক্যারিয়ারের প্রথম আট টেস্টের সবকটিতে কমপক্ষে একটি ফিফটি হাঁকানো প্রথম ব্যাটার কামিন্দু। একইসঙ্গে ৭৫ বছরের ইতিহাসে টেস্টে দ্রুততম এক হাজার রানের মাইলফলকও গড়েছেন তিনি।

এর আগেও মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন কামিন্দু। চলতি বছরের মার্চে সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন তিনি।  

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী