অজয় দেবগন আসল সিংহাম নাকি কাজল!

রোহিত শেঠির ‘কপ ইউনিভার্স’-এর সিনেমা ‘সিংহাম’ দিয়ে দর্শকদের মন জয় করেছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। ২০১১ সালে সিংহাম মুক্তির বছর তিনেক পর আসে ‘সিংহাম রিটার্নস’। দশ বছর বিরতি দিয়ে এবার পর্দায় আসছে সিংহাম সিরিজের তৃতীয় সিনেমা ‘সিংহাম অ্যাগেইন’। আগামী ১ নভেম্বর মুক্তি পাবে এই সিনেমা।

এদিকে আগামী ২৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে অজয় দেবগনের স্ত্রী অভিনেত্রী কাজল অভিনীত সিনেমা ‘দো পাত্তি’। এই সিনেমায় পুলিশের চরিত্রে অভিনয় করেছেন কাজল। তাই সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কাজলকে প্রশ্ন করা হয়েছিল, অজয় নাকি তিনি–আসল সিংহাম কে।

সহজাত রসবোধ মিশিয়ে কাজলের সোজাসাপ্টা জবাব, ‘আমি আগেও বলেছি, আবারও বলব–আমিই আসল সিংহাম। আর আমি (পুলিশ চরিত্রে অভিনয়ের আগে) অজয়ের কাছ থেকে কোনো টিপসও নেইনি।’

প্রসঙ্গত, কাজলের মুক্তিপ্রতীক্ষিত দো পাত্তি সিনেমা নির্মাণ করেছেন শশাঙ্ক চতুর্বেদী। এই সিনেমা দিয়ে প্রযোজক হিসেবে অভিষেক হচ্ছে অভিনেত্রী কৃতি স্যাননের। কাজলের সঙ্গে সিনেমাতে অভিনয়ও করেছেন কৃতি।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প