‘ভুল ভুলাইয়া-৩ট্রেলার’নিরাশ করলেন অক্ষয়

বলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় নায়ক কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুল ভুলাইয়া-৩’ সিনেমার ট্রেলার সম্প্রতি মুক্তি পেয়েছে। এরই মধ্যে ট্রেলারটি নিয়ে অনুরাগীদের মাঝে সাড়া পড়েছে। সবার কাছ থেকে ইতিবাচক মন্তব্য পাওয়া যাচ্ছে। কেউ কেউ এর প্রশংসা করছেন।

হরর-কমেডি ঘরানার সিনেমাটিতে অক্ষয় কুমার অভিনয় করতে পারেন বলে অনুরাগীদের মাঝে এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। একটি ক্যামিও চরিত্রে তাকে দেখা যেতে পারে বলে জানায় একটি সূত্র। তবে সবার জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে অক্ষয় নিজেই জানিয়েছেন এসব ভুয়া সংবাদ। ফলে তার অনুরাগী কিছুটা নিরাশ হয়েছেন। কারণ সবাই তাকে ‘ভুল ভুলাইয়া-৩’ সিনেমায় নতুন কোনো রূপে দেখতে চেয়েছিলেন।

‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তিতে অক্ষয় কুমারকে দেখা গিয়েছিল। এবারও ব্যাপক জল্পনা-কল্পনা চলছিল তৃতীয় কিস্তিতে কার্তিক আরিয়ানের সঙ্গে ক্যামিও চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। অভিনেতাকে এ ক্যামিও চরিত্রে অভিনয় প্রসঙ্গে প্রশ্ন করলে পারিষ্কার জানিয়ে দেন, ‘এ সিনেমায় থাকার কোনো সম্ভাবনাই নেই। এটি সম্পূর্ণ ভুয়া সংবাদ। এতে কেউ কান দেবেন না’।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী-২’ সিনেমায় একটি চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয়। এতে রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের সঙ্গে এক ফ্রেমে তাকে দেখা গেছে। দীনেশ বিজয়নের হরর কমেডি ইউনিভার্সে আগামীতে আরও কাজ করতে পারেন অক্ষয় কুমার, এমনটাই মনে করা হচ্ছে।

এদিকে অক্ষয় কুমার চলতি বছর জন্মদিনে ঘোষণা দিয়েছিলেন তার আগামী সিনেমার নাম হচ্ছে ‘ভুত বাংলো’। ইন্সটাগ্রামে সে সিনেমার একটি মোশন পোস্টারও শেয়ার করেছিলেন তিনি। পোস্টে লিখেছিলেন, ‘আপনাদের এত ভালোবাসা আমার জন্মদিনে স্মরণীয় করে রাখবে। এই বছর ভূত বাংলো সিনেমার একটি লুক শেয়ার করছি। ১৪ বছর পর আবারও প্রিয়দর্শনের সঙ্গে কাজ করার কথা ভেবে রোমাঞ্চ হচ্ছে। এই স্বপ্নের কোলাবরেশন এত দিন পরে আবারও বাস্তবায়িত হচ্ছে। এই ম্যাজিকের অপেক্ষা থাকুন সবাই।’ এ সিনেমার পোস্টারে দেখা যায় কাঁধের ওপর বসে থাকা একটি কালো বিড়ালের সঙ্গে অক্ষয় কুমার দুধ পান করছেন।

একটি সূত্রে জানা গেছে, এ সিনেমা কালোজাদু, তন্ত্রমন্ত্র নিয়ে তৈরি হবে। এতে তিন তিনজন অভিনেত্রীকে একফ্রেমে দেখা যাবে। চলতি বছর শেষে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে। আগামী বছরের মাঝামাঝি এর শুটিং চলবে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী