অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানালো কানাডা

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি।

শনিবার (১০ আগস্ট) ঢাকায় কানাডিয়ান মিশন এক বিবৃতিতে এ তথ্য জানায়।

মেলানি জোলি শুক্রবার (কানাডিয়ান স্থানীয় সময়) এক বিবৃতিতে বলেন, ‘আমরা ড. ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকারের সূচনাকে অভিনন্দন জানাই। এটি শান্তি পুনরুদ্ধারের জন্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক শাসনের পথ প্রশস্ত করার প্রথম পদক্ষেপ।’

তিনি বলেন, ‘বাংলাদেশে চলমান সংকট সমাধানে শান্তিপূর্ণ উপায়ে এগিয়ে যাওয়াকে কানাডা সমর্থন করে। পরিবর্তনের এ সময়কালে কানাডা এমন একটি প্রক্রিয়া চায় যা ধর্মীয় সংখ্যালঘু, যুব, নারী এবং অন্যান্য সংখ্যালঘুসহ সমাজের সব ক্ষেত্রে ব্যাপক রাজনৈতিক অংশগ্রহণকে অন্তর্ভুক্ত করে। এগুলো সমর্থন দিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে জড়িত হওয়ার জন্য (কাজ করতে) উন্মুখ হয়ে আছি।’

কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবাইকে শান্ত থাকার আহ্বান পুনর্ব্যক্ত এবং বাংলাদেশে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক শাসন, মানবাধিকারের প্রতি সম্মান এবং আইনের শাসনের নীতিকে এগিয়ে নিতে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছে কানাডা।’

তিনি আরও বলেন, ‘কানাডা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে মত প্রকাশের স্বাধীনতার চর্চা সমর্থন করতে আহ্বান জানাচ্ছে। পাশাপাশি ইন্টারনেট এবং অন্যান্য যোগাযোগে পূর্ণ প্রবেশ বজায় রাখা এবং যেসব মৃত্যু ও সহিংসতা ঘটেছে তার জবাবদিহি ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছে।’

  • Related Posts

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্ন তুলেছেন, বিগত স্বৈরাচারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে থেকে স্বৈরাচারীরা দেশে অরাজকতা উসকে দিচ্ছে কি না। বিভ্রান্তি ছড়িয়ে কেউ…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    দেশে চলমান জ্বালানি (বিদ্যুৎ-গ্যাস) সংকটে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি